আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইরান-ইসরায়েল সংঘর্ষ থামানোর আহ্বান জানায় ভারত

ইরান-ইসরায়েল সংঘর্ষ থামানোর আহ্বান জানায় ভারত

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধে আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ভারত। একইসঙ্গে আন্তর্জাতিক মহলকেও এ লক্ষ্যে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছে দেশটি।

গতকাল শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবারই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত কূটনৈতিকভাবে সমাধানের প্রস্তাব দিয়েছেন।

কিন্তু ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা করে শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন যে বিবৃতি দিয়েছে, ভারত সেখান থেকে দূরত্ব বজায় রেখেছে। এসসিও-র ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, অসামরিক স্থাপনায় হামলায় বহু সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। এই হামলা ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করা হয়েছে।

কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসসিও সদস্য রাষ্ট্রগুলোর কাছে ভারতের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

এইদিকে, পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতানিয়াহু মোদিকে ফোন করে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা এবং এর পরবর্তী পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

দুই নেতার মধ্যে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইসরায়েলকে বার্তা দিয়েছেন মোদি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত