আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ঐতিহাসিক মুহূর্ত: জেনিফার সাইমনস সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত

ঐতিহাসিক মুহূর্ত: জেনিফার সাইমনস সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত

দক্ষিণ আমেরিকার সুরিনামে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জেনিফার সাইমনস। গতকাল রোববার তাকে এই পদে নির্বাচিত করা হয়। তিনি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। সাইমনস পেশায় একজন চিকিৎসক এবং দেশটির সংসদের সাবেক স্পিকার।

জাতীয় পরিষদ দুই-তৃতীয়াংশ ভোটের মাধ্যমে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করে। মে মাসের নির্বাচনে ক্ষমতাসীন দল এবং প্রধান বিরোধী দল সংসদে প্রায় সমান আসন পায়। পরে তার দল একটি জোট গঠন করে। জোটের পর সাইমনসকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে উভয় দল সম্মত হয়। 

চলতি বছরের ২৫ মে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে সাইমনসের বিরোধী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ১৮টি আসন পায়। বর্তমান প্রেসিডেন্ট চান সান্তোখির প্রগ্রেসিভ রিফর্ম পার্টি পায় ১৭টি আসন। ছোট দলগুলো বাকি ১৬টি আসনে জয় লাভ করে।

সুরিনামের প্রেসিডেন্ট নির্বাচিত হন পরোক্ষভাবে। সাধারণ নির্বাচনের পর জাতীয় পরিষদের সদস্যরা রাষ্ট্রপতির পক্ষে ভোট দেন। রাষ্ট্রপতি পদে জয়ের জন্য একজন প্রার্থীকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে হয়।

নির্বাচিত হওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে ৭১ বছর বয়সী সাইমনস বলেন, ‘প্রেসিডেন্ট পদে জয়ী হয়ে আমি জনগণের সেবা করতে এসেছি। আমার সব জ্ঞান, শক্তি এবং অন্তর্দৃষ্টি ব্যবহার করে দেশের সম্পদকে জনগণের সেবায় নিয়োজিত করবো।’ 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত