আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

অরেঞ্জ কাউন্টির ফুড ব্যাংক খাদ্য বিতরণ করবে আনাহিমের ‘হোন্ডা সেন্টারে’

অরেঞ্জ কাউন্টির ফুড ব্যাংক খাদ্য বিতরণ করবে আনাহিমের ‘হোন্ডা সেন্টারে’

ছবিঃ এলএ বাংলা টাইমস


ইস্টারের আগে আগামীকাল শনিবার সকাল থেকে অরেঞ্জ কাউন্টির দ্বিতীয় হার্ভেস্ট ‘ফুড ব্যাংক’ এর খাদ্য বিতরণ কার্যক্রম চালু হচ্ছে আনাহিমের ‘হোন্ডা সেন্টারে’। 

বিতরণটি হোন্ডা সেন্টারের পার্কিং লটে হবে। ২৬৯৫ পূর্ব ক্যাটেলা অ্যাভিনিউতে। আর এই কার্যক্রম চলবে সকাল ৯ টা থেকে ১২ টা অবধি।

করোনভাইরাস মহামারী দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মধ্যে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

তবে কর্মকর্তারা জানান, এখানে কাউকে গরীব প্রমাণ করার জন্য কোন প্রকার আয়ের সনদ বা আইডি কার্ডের প্রয়োজন নেই। এখানে আসা প্রত্যেকেই এই খাদ্যসামগ্রী নিতে পারবে। তবে খাদ্য সামগ্রী নিতে আসা সমস্ত ব্যক্তিকে অবশ্যই যানবাহনে করে আসতে হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, ফুড ব্যাংক শারীরিক দূরত্বের মান বজায় রেখে ৭ হাজার গাড়ি বা পরিবারের জন্য ব্যাগ খাবার সরবরাহ করবে। প্রতিটি যানবাহন আলু, পেঁয়াজ, বিভিন্ন প্রকার গ্রোসারি আইটেম ও হাওয়াইয়ান কিং রুটির বস্তা পাবে। 

“এই বিতরণ কার্যক্রম দরিদ্র পরিবারগুলির জন্য সুরক্ষা হিসাবে করা করা হয়েছে। যা সাম্প্রতিক সপ্তাহগুলিতে কাউন্টি জুড়ে ১২১ টি খাদ্য বিতরণ সাইটগুলির মধ্যে একটির সহায়তার উপর নির্ভর করেছে। ফুড ব্যাংকের কর্মকর্তারা এমন তথ্য জানান। 

‘ফুড ব্যাংক’ এর এই কার্যক্রমে সহায়তা করবে হোন্ডা সেন্টার, আনাহিম ডিউকস, পুলিশ ও অরেঞ্জ সিটি দমকল বিভাগ। গত ২১ শে মার্চ স্টেডিয়ামে ‘ফুড ব্যাংক’ একইরকম একটি অনুষ্ঠান করেছিল।


/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত