আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে জিমনিশিয়ামেও পড়তে হবে মাস্ক ও গ্লাভস

লস এঞ্জেলেসে জিমনিশিয়ামেও পড়তে হবে মাস্ক ও গ্লাভস

এলএ বাংলা টাইমস



লস এঞ্জেলেস কাউন্টিতে যারা জিমনিশিয়ামে জিম করতে যাবে তাদের বাধ্যতামূলক ফেস মাস্ক ও হ্যান্ড গ্লাভস পড়তে হবে। জিমনিশিয়ামে অবস্থানের সম্পূর্ণ সময়ে ফেস মাস্ক পড়ে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। লস এঞ্জেলেস হেলথ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, ‘ফেস মাস্ক পড়ার ব্যাপারে তাদের সতর্ক করা হচ্ছে। একমাত্র মাস্ক পড়েই ব্যায়াম করা যাবে। নাক ও মুখ সারাক্ষণ ঢাকা থাকবে এমন মাস্কই পড়তে হবে।তবে জিমপোলে সাঁতার কাটার সময় মাস্ক পড়তে হবে না।’   
সমগ্র স্টেটে করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একই সাথে শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়ে চলেছে। এ জন্য গভর্নর গেভিন নিউসাম বিভিন্ন প্রতিষ্ঠান যা অর্থনীতিকে সচল করতে চালু করেছিলেন সেগুলো আবার বন্ধ করে দিয়েছেন। লস এঞ্জেলেসসহ উনিশটি কাউন্টির রেস্টুরেন্ট, বার, বিচ, মুভি থিয়েটার, চিড়িয়াখানা, জাদুঘরসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

নতুন স্বাস্থ্যবিধি আরোপ করে সমগ্র স্টেটের জিমনিশিয়াম চালু রাখা হয়েছে। আগের স্বাস্থ্যবিধিতে শুধু স্ট্যাফ ও ট্রেইনারদের ফেস মাস্ক পড়তে হতো। কিন্তু এখন লস এঞ্জেলেস কাউন্টির একাধিক জিমনিশিয়ামে যারা জিম করতে যাবেন তাদেরও মাস্ক পড়তে বলা হয়েছে। ‘একক ভাল্ব বিশিষ্ট ফেস মাস্কের মাধ্যমে ড্রপলেট পড়ার ঝুঁকি রয়েছে’ উল্লেখ করে এই ধরণের মাস্ক পড়া নিষেধ করা হয়েছে হেলথ ডিপার্টমেন্ট থেকে।  

তবে এই বাধ্যতামূলক মাস্ক পড়া থেকে কিছু মানুষকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছে দুই বছরের নিচে শিশু, স্বাস্থ্যগত সমস্যা রয়েছে এমন মানুষ। রেস্টুরেন্টে খাওয়ার সময়েও মাস্ক পড়তে হবে না। তবে কমপক্ষে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে।  এছাড়া সাঁতার, হাটা, বাইকিং, সাইক্লিং অথবা দৌড়ের সময়ও ফেস মাস্ক পড়তে হবে না। 

লস এঞ্জেলেস কাউন্টিতে বৃহস্পতিবার পর্যন্ত এক লক্ষ সাত হাজার ছয় শ সাতষট্টি জন মানুষ করোনায় আক্রান্ত এবং তিন হাজার চার শ চুয়ান্ন জন মারা গেছেন। 

এলএ বাংলা টাইমস/এস/আর

শেয়ার করুন

পাঠকের মতামত