আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অসুস্থ পরিবার সদস্যের যত্নে তিন মাস পর্যন্ত ছুটির বিল পাস

অসুস্থ পরিবার সদস্যের যত্নে তিন মাস পর্যন্ত ছুটির বিল পাস

এলএ বাংলা টাইমস



পরিবারের সদস্যের জন্য তিন মাস পর্যন্ত ছুটি নিতে পারবেন কোনো প্রতিষ্ঠানের কর্মী। এই ছুটিতে থাকা অবস্থায় ওই কর্মীর চাকরিচ্যুত হবার ভয়ও থাকবে না। কমপক্ষে পাঁচ জন কর্মী বিশিষ্ট যে কোনো প্রতিষ্ঠানকে এই আইন মেনে চলতে হবে। বৃস্পতিবার ক্যালিফোর্নিয়ার সিনেটে এই বিল পাস হয়। বিলটি আইনে পরিণত হবার আগে এসেমব্লিতে পাস হতে হবে এবং একই সাথে গভর্নরের অনুমোদনও পেতে হবে।   

সিনেটে ২১-১২ ভোটে এই বিল পাস হয়। এই বিল কমপক্ষে পাঁচ জন কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানের কর্মীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করেছে। তবে কোনো প্রতিষ্ঠানে এক বছর বা বারো শ পঞ্চাশ ঘণ্টা কাজ করলেই এই বিল ওই কর্মীর চাকরির নিরাপত্তা প্রদান করবে। নতুন শিশু জন্মদান, শিশু, পিতা-মাতা, দাদা-দাদি, নাতি-নাতনি, ভাইবোন, স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যের দেখাশোনা ও যত্নের জন্য এই ছুটি নেওয়া যাবে।      

ক্যালিফোর্নিয়া দেশের প্রথম স্টেট যেখানে কোনো কর্মী ছুটিতে থাকলেও তাকে বেতনের একটা অংশ দেওয়া হয়। এটা করা হচ্ছে ২০০৪ সাল থেকে। অবশ্য ওই অর্থ কোম্পানি দেয় না। কর্মীরা ডিসেবিলিটি ইন্সুরেন্সের জন্য যে ট্যাক্স প্রদান করে সেখান থেকে দেওয়া হয়। কিন্তু যারা ক্ষুদ্র কোনো প্রতিষ্ঠানে কাজ করে তারা এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত না। কেননা ছুটি শেষে তারা আবার চাকরিতে ফিরতে পারবে এর কোনো নিশ্চয়তা নেই। অধিকাংশে ক্ষেত্রে স্টেট ও ফেডারেল সরকার কমপক্ষে পঞ্চাশ জন কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানের চাকরির নিরাপত্তা প্রদান করে।  

ডেমোক্রেট সিনেটার হেনা-ব্যাথ জ্যাকসন বলেন, ‘মানুষ ছুটি গ্রহণ করতেন না। কারণ তারা চাকরি হারানোর ভয়ে ভীত। মানবিক হওয়া অসম্ভব না। কিন্তু এটা জটিল করে তুলে তারা পরিবারের অসুস্থ সদস্যের দেখাশোনা করবে কিনা।’ 

রিপাবলিকিয়ান ও বেশ কয়েকজন মধ্যপন্থী ডেমোক্রেট সিনেট সদস্য এই বিলের বিরোধিতা করেছেন। তারা বলছেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এত কম সময়ের বিকল্প কর্মী পাওয়া কঠিন হবে। রিপাবলিকিয়ান সিনেটর শ্যানেন গ্রোভ বলেন, এই আইনে কর্মীদের ধারাবাহিক ছুটি নিতে হবে না। যার মানে হলো কেউ চায়লে বছরের অধিকাংশ সময় সপ্তাহে দু দিন ছুটি নিতে পারবেন। এটা অযৌক্তিক যা করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার হাজার হাজার ব্যবসায় প্রতিষ্ঠানকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সুযোগ দিন।’ 

জ্যাকসন উল্লেখ করেন গভর্নর গেভিন নিউসাম ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য এক মিলিয়ন ডলার বাজেট অনুমোদন করেছেন।

এলএ বাংলা টাইমস/এস/আর 

শেয়ার করুন

পাঠকের মতামত