আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এবার করোনা আক্রান্ত হল ট্রাম্প জুনিয়রের প্রেমিকা

এবার করোনা আক্রান্ত হল ট্রাম্প জুনিয়রের প্রেমিকা

এলএ বাংলা টাইমস

জানা যায়, তিনি ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাবিন নিউসমের সাবেক স্ত্রী


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের প্রেমিকা ও ট্রাম্পের প্রচারণার তহবিল সংগ্রহকারী কিম্বার্লি গুইলফয়ল করোনায় সংক্রমিত হয়েছেন। জানা যায়, সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে মাউন্ট রাশমোরে আমেরিকার স্বাধীনতা দিবসের প্রাক্কালে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা আগে কিম্বার্লির করোনায় সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে।

ট্রাম্পের ভিক্টরি ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন কিম্বার্লি গুইলফয়ল। ওই কমিটির চিফ অব স্টাফ সার্জিও গর এক বিবৃতিতে বলেন, টেস্টের ফল পজিটিভ আসার সঙ্গে সঙ্গেই কিম্বার্লি আইসোলেশনে চলে গেছেন। তাঁর কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন। তবে সতর্কতা হিসেবে আপাতত তাঁর সব ইভেন্ট বাতিল করা হবে। কিম্বার্লির করোনা পজিটিভ আসার পর ডোনাল্ড ট্রাম্প জুনিয়রেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। তাঁর করোনা নেগেটিভ এসেছে। তিনি সতর্কতা হিসেবে নিজে থেকে আইসোলেশনে আছেন এবং অনুষ্ঠানে যোগ দেওয়া বাতিল করছেন।’

গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাউন্ট রাশমোরে গেছেন। সেখানে স্থানীয় সময় ৩ জুন রাতে তাঁর আতশবাজির উৎসব করার কথা। ওই উৎসবে সাড়ে সাত হাজার মানুষ অংশ নেওয়ার কথা। সেখানে কোনো সামাজিক দূরত্বের এজেন্ডা নেই। ৫১ বছর বয়সী কিম্বার্লি ও ট্রাম্প জুনিয়র ওই উৎসবে যোগ দিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই মাউন্ট রাশমোরে গিয়েছিলেন। তবে কিম্বার্লি করোনায় সংক্রমিত হওয়ায় কিম্বার্লি ও ট্রাম্প জুনিয়র উৎসবে যোগ না দিয়ে আইসোলেশনে আছেন। এই ভ্রমণকালে কিম্বার্লি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব কাছাকাছি গিয়েছিলেন। এ কারণে সতর্কতা হিসেবে ডোনাল্ড ট্রাম্পসহ তাঁর খুব কাছাকাছি যাঁরা এসেছিলেন, তাঁদের করোনার টেস্ট করানো হবে।

ডোনাল্ড ট্রাম্পের খুব কাছাকাছি যাওয়া কিম্বার্লি করোনায় সংক্রমিত হওয়া ব্যক্তি হিসেবে তৃতীয়। আর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের খাবার সরবরাহকারী এক ব্যক্তি করোনায় সংক্রমিত হয়েছিল। এ ছাড়া ট্রাম্পের কাছাকাছি থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গত মে মাসে করোনায় সংক্রমিত হয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জুনিয়রের প্রেমিকা কিম্বার্লি সাবেক ফক্স নিউজ ব্যক্তিত্ব। এছাড়া তিনি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসমের সাবেক স্ত্রী। 

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত