আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সান্তা ক্লরিডায় ১১০০ একর দাবানলের ২০ শতাংশ নিয়ন্ত্রণে

সান্তা ক্লরিডায় ১১০০ একর দাবানলের ২০ শতাংশ নিয়ন্ত্রণে

এলএ বাংলা টাইমস



সান্তা ক্লরিডায় এক হাজার এক শ একর এলাকার দাবানলের বিশ শতাংশ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ারফাইটাররা। ইউ.এস ফরেস্ট সার্ভিস ও লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট থেকে এই তথ্য জানানো হয়েছে। পুরো দাবানল নিয়ন্ত্রণে আনতে ফায়ারফাইটাররা এখনও কাজ করে চলেছে। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।  

ভয়াবহ এই দাবানলে পাঁচ হাজার স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। এই গুলোর মধ্যে রয়েছে নয়টি বসতবাড়িও। তবে আশার কথা হলো এখন পর্যন্ত কোনো ধ্বংসের খবর মেলেনি। পামডাল চার্চে একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।   

রোববার সান্তা ক্লরিডায় এক হাজার এক শ একর এলাকা জুড়ে দাবানলে ছড়িয়ে পড়লে বন্ধ করে দেওয়া হয় চৌদ্দটি ফ্রিওয়ে। ফায়ার ডিপার্টমেন্টের জরুরি অপারেশনের প্রধান ডেভিড রিচার্ডসন বলেন, ‘ঘণ্টায় বিশ থেকে ত্রিশ মাইল বেগে আগুন ছড়িয়ে পড়ছে। চারশ দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন। 

বিকেল সাড়ে তিনটায় দিকে অ্যাগুয়া ডিউসে মধ্যম গতির দাবানলের সৃষ্টি হয়। যা তখন এক একর এলাকা পুড়ায়। কিন্তু বিকেল পাঁচ টার মধ্যে এই দাবানল চারশ একর এলাকায় ছড়িয়ে পড়ে। ফায়ার ডিপার্টমেন্ট বলছে, তারা বিকেল ৩.২৮ মিনিটে সলিডেড ক্যানিয়ন রোড ও ফ্রিওয়ের নিকটে আগুন লাগার খবর পায়। এর আগে কর্মকর্তা বলেন, দাবানলের সৃষ্টি হয়েছে অ্যাগুয়া ডিউসে ক্যানিয়ন ও ফ্রিওয়ের নিকটে। 

চার ঘণ্টার মধ্যে আগুন আটশ একর এলাকায় ছড়িয়ে পড়ে। তারা বলছেন, আগুনের শিখা ফ্রিওয়ের বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়ে। এজন্য এই এলাকার উত্তরমুখী ও দক্ষিণমুখী রাস্তা বন্ধ করে দিতে হয়েছে। 

সাড়ে পাঁচটার দিকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা স্থানীয় নাগরিকদের ওই এলাকা ছেড়ে নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলতে থাকেন। রাত আটটার সংবাদ সম্মেলনে ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা বলেন, আগুন ১১০০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে। বিশটি বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে। ২০০ থেকে ৩০০ মানুষকে নিরাপদ দুরত্বে সরে যেতে বলা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে কয়েক ডজন মানুষ ওই এলাকা থেকে সরে এসেছেন। 

সান্তা ক্লরিডা সিটি কর্তৃপক্ষ একটি ম্যাপ প্রকাশ করেছেন। ম্যাপ এলাকার মানুষদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, পামডাল চার্চ পার্কিং লটে একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে রেড ক্রস। এয়ার কোয়ালিটি কর্মকর্তারা বায়ুতে ধোঁয়া ছড়িয়ে পড়ায় সান্তা ক্লরিডা ভ্যালি ও সান গ্যাভরিয়াল মাউনটাইন্স নাগরিকদের সতর্ক করেছে।   

এলএ বাংলা টাইমস/এস/আর

শেয়ার করুন

পাঠকের মতামত