আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার দায়ে আটক ১

কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার দায়ে আটক ১

এলএ বাংলা টাইমস



লস এঞ্জেলেস কাউন্টির এক ব্যক্তিকে বেকারসফিল্ডের এক তেরো বছরের কিশোরীকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার সাথে জড়িত সন্দেহে পুলিশ আটক করেছে। মেয়েটির নাম প্যাটরিশা এলাটরি। সে সাত দিন আগে নিখোঁজ হয়েছে। এলাটরিকে শেষ বার দেখা যায় ১ জুলাই রাতে। সাউথ বেকারফিল্ডের গ্রেনেড হিলস ও ক্রিসেন্ট রিজ স্ট্রিটস তাদের পারিবারিক বাড়িতে।  

এলাটরির মা ক্লারা স্থানীয় এক টিভি স্টেশনকে বলেন, ‘খাটে একটি সাময়িক ব্যাক্তির মতো তৈরি করে। যা তার মতো দেখতে নয়। সে তার পাজামা টা মাথার কাছ রাখে যেন বুঝা যায় সেখানে কেউ রয়েছে। কিন্তু সে দরজা বন্ধ করে যায়।’ তার মা বলেন তার মেয়ে আগে কোনো দিন বাড়ির বাইরে যায়নি এবং তাদের পরিবারেও এমন কিছু ঘটেনি। পরিবারের সদস্যরা মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু ফোনের সিগন্যাল শহরের দক্ষিণে ফ্রিওয়ে পর্যন্ত যেয়ে আর সংযোগ পাচ্ছে না। ঘটনার বেশ কিছু দিন পর পুলিশ এই কেসের তথ্য প্রকাশ করেন।  

বেকারফিল্ড পুলিশ স্টেশনের সার্জেন্ট রবার্ট পিয়ার বলেন, ‘জুলাইয়ের চার তারিখে ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, পেটরিশাকে একটি সাদা পুরাতন পিকআপ ট্র্যাকে করে নেওয়া হচ্ছে।’ পুলিশ রোববার ইঙলউড থেকে ট্র্যাকটি উদ্ধার করে এবং গাড়ির মালিককেও গ্রেফতার করে। আটক ব্যক্তির নাম আরমান্ডো ক্রুজ। বয়স ২৪ বছর। লস এঞ্জেলেসে থাকেন। ক্রুজকে এগারোটি গুরুতর অপরাধে সন্দেহ করা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে হত্যা, অপহরণ, ধর্ষণ, শিশু পর্নোগ্রাফিসহ আরও বেশ কিছু অপরাধ রয়েছে। 

এটা এখনও অস্পষ্ট যে এলাটরা ক্রুজকে জানতো কিনা। তার মা বলেন, ‘আমরা নিশ্চিত নয় সে নিজের ইচ্ছে গিয়েছে নাকি কেউ তাক যেতে বাধ্য করেছে।’ এলাটরার সম্মানে সোমবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে। বেকারফিল্ড পুলিশ এখনও এই ঘটনার তদন্ত করছে। যদি কারও কাছে এই ঘটনার কোনো তথ্য থাকে তাহলে ৬৬১-৩২৭-৭১১১ নম্বরে পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। 

এলএ বাংলা টাইমস/এস/আর  

শেয়ার করুন

পাঠকের মতামত