আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে অনলাইন কোর্স নিতে পারবে না বিদেশী শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রে অনলাইন কোর্স নিতে পারবে না বিদেশী শিক্ষার্থীরা

এলএ বাংলা টাইমস

  
ফল সেমিস্টারে বিদেশী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যায়গুলোতে সম্পূর্ণ অনলাইন কোর্স গ্রহন করতে পারবে না এবং এর ফলে তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে । সোমবার স্টুডেন্ট এন্ড এক্সচেঞ্জ ভিসিটর প্রোগ্রাম তাদের এক পরিবর্তিত ঘোষণাতে এই কথা জানায়।   

সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বিদেশী শিক্ষার্থীদের ২০২০ সালের ফল সেমিস্টারে সাময়িকভাবে অনলাইন ক্লাস থেকে অব্যাহতি দিয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টম্যান্ট ফেডারেল রেজিস্ট্রেশনের জন্য প্রক্রিয়া ও নিয়মনীতি প্রকাশের পরিকল্পনা করছে। 

এফ-১ ও এম-১ ভিসার আওতায় বিদেশী শিক্ষার্থীরা, যাদের বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হচ্ছে, তারা সম্পূর্ণ অনলাইন কোর্স নিতে পারবে না। যে বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রামের সমগ্র ক্লাস অনলাইন ভিত্তিক সে সকল বিশ্ববিদ্যালয়ের বিদেশী শিক্ষার্থীদের স্টেট ডিপার্টমেন্ট ভিসা প্রদান করবে না। ইউ.এস কাস্টম এন্ড বর্ডার প্রটেকশন বিভাগও তাদের দেশে ঢুকতে দিবে না। যুক্তরাষ্ট্রে বর্তমানে যারা পড়ছে তাদের দেশ ছাড়তে হবে নতুবা এমন কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে হবে যেখানে সরাসরি ক্লাস হবে।’

তবে এফ-১ ভিসার আওতায় যে সকল শিক্ষার্থীর সরাসরি ও অনলাইন দুই ভাবেই ক্লাস হবে তাদের একটি ক্লাস বা তিন ক্রেডিড ঘণ্টা অনলাইন ক্লাসে অনুমতি প্রদান করা হবে।  তা বিশ্ববিদ্যালয়গুলোকে স্টুডেন্ট এন্ড এক্সচেঞ্জ ভিসিটর প্রোগ্রাম কর্তৃপক্ষকে জানাতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে বলতে হবে তাদের সম্পূর্ণ ক্লাস অনলাইন ভিত্তিক নয়। তবে  এফ-১ ভিসার আওতায় পড়তে আসা ইংরেজি ভাষার শিক্ষার্থীরা ও এম-১ কারিগরি ডিগ্রি নিচ্ছে তারা এই অব্যাহতির ভেতর পরবে না।  

এলএ বাংলা টাইমস/এস/আর 

শেয়ার করুন

পাঠকের মতামত