আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতারণা করেছিলেন ট্রাম্প

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতারণা করেছিলেন ট্রাম্প

এলএ বাংলা টাইমস


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই নিজেকে অত্যন্ত মেধাবী দাবি করেন। কিন্তু এবার তাঁর প্রকৃত মেধার কথা ফাঁস হয়ে গেছে। তিনি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতারণা করেছিলেন। ট্রাম্পের ভাতিজি ম্যারি এল ট্রাম্পের নতুন বইয়ে এ তথ্য উঠে এসেছে। তাছাড়া এই বইয়ে ট্রাম্প ও তাঁর পরিবার সম্পর্কে রয়েছে আরও অনেক বিস্ফোরক তথ্য।

ম্যারি ট্রাম্প রচিত টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ডেঞ্জারাস ম্যান বইটি ১৪ জুলাই প্রকাশের কথা রয়েছে। এর প্রকাশক মার্কিন প্রতিষ্ঠান সাইমন অ্যান্ড সুস্টার। বইটি প্রথমে ২৮ জুলাই প্রকাশের তারিখ ধার্য ছিল। কিন্তু এর প্রকাশ ঠেকাতে আদালতে যান ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প। নিউইয়র্কের আদালত প্রথমে বইয়ের কপি বিতরণে স্থগিতাদেশ দেন। কিন্তু ম্যারি ট্রাম্প ও তাঁর প্রকাশক প্রতিষ্ঠান ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান। এরপর নিউইয়র্কেরই আপিল আদালত ওই স্থগিতাদেশ প্রত্যাহার করেন।

বইটি নিয়ে আইনি লড়াই শুরু হওয়ার পর এ বিষয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয় পাঠক মহলে। পরে সাইমন অ্যান্ড সুস্টার কর্তৃপক্ষ জানায়, পাঠক মহলে ব্যাপক আগ্রহ ও চাহিদার পরিপ্রেক্ষিতে ম্যারি ট্রাম্পের বইটি প্রকাশের তারিখ দুই সপ্তাহ এগিয়ে আনা হয়েছে।

জানা যায়, বইয়ে ম্যারি ট্রাম্প লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের বাবা ফ্রেড সিনিয়রের কাছে তাঁর সন্তানদের আবেগ-অনুভূতির কোনো মূল্যই ছিল না। ডোনাল্ড ট্রাম্পের নিজের ভেতরকার পৃথিবীটা গুঁড়িয়ে দিয়েছেন তাঁর বাবাই। ম্যারি লিখেছেন, তাঁর বাবা ফ্রেড জুনিয়র পাইলট হতে চেয়েছিলেন। কিন্তু তাঁর সে স্বপ্নের কোনো মূল্যায়নই করেননি ফ্রেড সিনিয়র। তিনি ও ডোনাল্ড ট্রাম্প ফ্রেড জুনিয়রকে পারিবারিক ব্যবসায় যোগ দিতে চাপাচাপি করেছেন। ১৯৮১ সালে রোগে মারা যান ফ্রেড জুনিয়র।

বইতে ম্যারি লিখেছেন, মিলিটারি স্কুল থেকে পাস করার পর ট্রাম্প ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শুরু করেন। এ সময় তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন, ভর্তির বৈতরণি পার হওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তাই এসএটিতে (স্যাট, যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা) অংশ নিতে ট্রাম্প জো শ্যাপিরো নামের এক কিশোরকে ভাড়া করেন। ট্রাম্পের হয়ে জো পরীক্ষায় বসেন। 

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত