আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এবার ভারমন্টে ‘খাদ্য বর্জ্য নিষিদ্ধ’ নামে নতুন আইন

এবার ভারমন্টে ‘খাদ্য বর্জ্য নিষিদ্ধ’ নামে নতুন আইন

এলএ বাংলা টাইমস

 কোনো খাদ্য বর্জ্যই আর নষ্ট করতে রাজি নয় যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের পুলিশ বিভাগ, তা সেটা ডিম বা ফলের খোসাই হোক, বাসি রুটিই হোক। ভাগাড় ব্যবস্থার ইতি টানতে চায় তারা। 'খাদ্য বর্জ্য নিষিদ্ধ' নামে নতুন একটি আইন পাস হয়েছে এই অঙ্গরাজ্যে। ডিমের খোসা, ফলের খোসা, বাসি রুটির মতো ফেলনা জিনিস, যা মিশ্রসারে পরিণত করা যায়—এমন বর্জ্য নিষ্কাশন নিষিদ্ধ করা হয়েছে ওই আইনের মাধ্যমে। 

এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করা অবশ্য কঠিন। ভারমন্ট হলো প্রথম অঙ্গরাজ্য, যারা এ ধরনের আইন কার্যকর করেছে। অঙ্গরাজ্যের নীতি নির্ধারকেরা এটিকে সচেতনতা ছড়িয়ে দেওয়ার একটি সুযোগ হিসেবে দেখছেন। তাঁরা ভারমন্টের সচেতন নাগরিকদের কাছ থেকে এ বিষয়ে স্বেচ্ছামূলক সহযোগিতা আশা করছেন। মূল লক্ষ্য হলো, ভাগাড়ের ৫০ শতাংশ আবর্জনা কমিয়ে আনা। যেহেতু এসব বর্জ্যপুনরায় ব্যবহারযোগ্য, তাই ভাগাড়ে নষ্ট না করে এই পন্থা অবলম্বন করায় ঠিক মনে করছে অঙ্গরাজ্য সরকার। লক্ষ্যমাত্রার ৩৬ শতাংশ পূর্ণ হলেই আইন সফল হয়েছে বলে ধরে নেওয়া যায়।

কী কী ফেলে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রতি পাঁচ বছরে ভারমন্টের কর্মকর্তারা একটি জরিপ চালান। সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে প্রায় ২০ শতাংশ হলো খাদ্য বর্জ্য, যা দিয়ে ক্ষেত এবং খামারগুলোর জন্য সার বানানো যায়।

ভারমন্ট এজেন্সি ন্যাচারাল রিসোর্সের উপকরণ ব্যবস্থাপনা বিভাগের প্রধান জস কেলি বলেন, মানুষ জানতে চায়, খাদ্য বর্জ্য নিষেধাজ্ঞার অর্থ কী? কেলি বলেন, পুলিশ মানুষের বাসার সামনের রাস্তার ময়লা ফেলার ঝুড়ি পরীক্ষা করবে না। কী পুনর্ব্যবহারযোগ্য, সে সম্পর্কে বিস্তারিত গাইড এবং তথ্য প্রকাশের মাধ্যমে মানুষকে সহায়তা করা হবে। কেলি বিশ্বাস করেন, এটি একদম যথার্থ কোনো পদক্ষেপ না হলেও ভালো উদ্যোগ।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত