আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনার মধ্যে স্কুল খোলার হুমকি দিল ট্রাম্প

করোনার মধ্যে স্কুল খোলার হুমকি দিল ট্রাম্প

এলএ বাংলা টাইমস


করোনাভাইরাস মহামারিতে সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রে বন্ধ করে দেওয়া স্কুলগুলো খুলে দেওয়ার জন্য হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, করোনাভাইরাসের কারণে সেপ্টেম্বর মাসে খুলতে অস্বীকৃতি জানাবে যেসব স্কুল সেগুলোকে অর্থ দেওয়া হবে না। বুধবার এক টুইট বার্তায় ট্রাম্প এই হুমকি দেন।

টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, স্কুলগুলো চালু করা ‘পরিবার ও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ’। তিনি অভিযোগ করেছেন, ডেমোক্র্যাটরা রাজনৈতিক কারণে স্কুল বন্ধ রাখতে চায়। অপর একটি টুইটে ট্রাম্প রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক কর্তৃপক্ষ সিডিসির করোনা ভাইরাস গাইডলাইনের সমালোচনা করে বলেন, এগুলো অবাস্তব।

এই টুইটের কয়েক ঘণ্টা পরেই হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, সিডিসি নতুন একটি গাইডলাইন প্রকাশ করবে। যুক্তরাষ্ট্রের শিক্ষা খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করেছেন। জাতীয় শিক্ষা সমিতির প্রেসিডেন্ট এক সাক্ষাৎকারে বলেন, ডোনাল্ড ট্রাম্প গত ৪৮ ঘণ্টায় যা কিছু বলেছেন সেগুলোর কোনোটাই নিরাপদ ও দায়িত্বশীল বক্তব্য নয়।

যুক্তরাষ্ট্রের আইন অনুসারে প্রেসিডেন্ট এককভাবে স্কুলগুলোকে দেওয়া কেন্দ্রীয় অর্থ সহযোগিতা বাতিল করতে পারেন না। বেশিরভাগ অর্থ আসে রাজ্য সরকারের কাছ থেকে। কেন্দ্রীয়ভাবে দেওয়া হয় বাড়তি কিছু তহবিল।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত