আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এবার মাস্ক পড়লেন ট্রাম্প

এবার মাস্ক পড়লেন ট্রাম্প

এলএ বাংলা টাইমস


প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরার ওপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাস্ক পরতে দেখা যায় না। গতকাল শনিবার ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে যান ট্রাম্প। সেখানে আহত সৈনিক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি মাস্ক পরেছিলেন।

গতকাল হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় ট্রাম্প বলেন, আমি মাস্কের বিরুদ্ধে নই। কিন্তু আমার মতে, সেটা পরার জন্য নির্দিষ্ট সময় ও জায়গা রয়েছে। হাসপাতালে গিয়ে ট্রাম্প বলেন, আমি মনে করি, যখন আপনি হাসপাতালে থাকবেন। যখন আপনার অনেক সৈনিক ও লোকজনের সঙ্গে কথা বলতে হবে। যাঁদের কেউ কেউ মাত্রই অপারেশন টেবিল থেকে ফিরেছেন। তখন মাস্ক পরা খুব ভালো। এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি মাস্ক পরবেন না। মাস্ক পরা নিয়ে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট জো বাইডেনকে ব্যঙ্গও করেন তিনি।

গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি পুরোপুরি মাস্কের পক্ষে। তিনি আরও বলেন, মাস্ক পরলে তাঁকে দেখতে অনেকটা লোন রেঞ্জারের মতো লাগে। লোন রেঞ্জার হচ্ছে মার্কিন কল্পকাহিনির একজন নায়ক। যে তার আদিবাসী বন্ধু টোনটোর সঙ্গে মিলে পশ্চিমা আমেরিকায় অপরাধীদের বিরুদ্ধে লড়াই করত। এপ্রিলে যখন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে জনসমক্ষে মাস্ক পরার সুপারিশ করে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি সেটা করবেন না। ট্রাম্প বলেন, মুখে মাস্ক পরে আমি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বৈরশাসক, রাজা, রানিদের স্বাগত জানাচ্ছি। এমনটা ভাবতে পারি না। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুসারে সহকারীরা বারবার ট্রাম্পকে মাস্ক পরতে বলেছেন। তবে ট্রাম্প তাতে কান দেননি।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ৬৬ হাজার ৫২৮ জন।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ 

শেয়ার করুন

পাঠকের মতামত