আপডেট :

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ বৃদ্ধিতে সীমিত চলাচলের আহ্বান

ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ বৃদ্ধিতে সীমিত চলাচলের আহ্বান

এলএ বাংলা টাইমস



ক্যালিফোর্নিয়াতে করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়ছে। গভর্নর আবারও কোভিড-১৯ সংক্রমণের হার বৃদ্ধির ফলে গীর্জা, সেলুনসহ ইনডোর সব কিছু  বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। 

স্টেটে করোনায় আক্রান্ত ৩২৯,০০০ এবং মৃত্যুর পরিমাণ ৭০০০ ছাড়িয়ে গেছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও গত দুই সপ্তাহে ২৮% বৃদ্ধি পেয়েছে, এর মধ্যে ২০% রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। গভর্নর বলছেন, তিনি ভবিষ্যতের বিষয়ে উদ্বিগ্ন এবং জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে, জনসমক্ষে মাস্ক পরতে এবং সম্ভব হলে বাড়িতে থাকতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘কোভিড -১৯ খুব শীঘ্রই চলে যাচ্ছে না। যতক্ষণ না কোনও ভ্যাকসিন এবং কার্যকর থেরাপি না পাওয়া যায়।’

এদিকে লস এঞ্জেলেস এবং সান দিয়েগো স্কুল জেলাগুলো ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস না করিয়ে অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সংক্রমণ রোধে ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকত, মাঠ এবং রাজ্য উদ্যানগুলো বন্ধ করা হয়েছিল। সোমবার, গভর্নর রেস্টুরেন্ট, বার, ওয়াইনারি,  সিনেমা থিয়েটার,  চিড়িয়াখানা,  জাদুঘর,  কার্ডরুম এবং অন্যান্য অভ্যন্তরীণ বিনোদন স্থানগুলি বন্ধ করে দেওয়ার জন্য বলেছেন।

এলএ বাংলা টাইমস/এ/আই

শেয়ার করুন

পাঠকের মতামত