আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে

লস এঞ্জেলেসে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে

এলএ বাংলা টাইমস



লস এঞ্জেলেসে মঙ্গলবার এক দিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছে। হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে স্বাস্থ্য কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার ৪,২৪৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭৩ জন। 

স্বাস্থ্য কর্মকর্তারা একটি লিখিত বিবৃতিতে বলেছেন এটি এক দিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রিপোর্ট এবং মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। মারা যাওয়া ৫১ জন ৬৫ বছরের বেশি বয়সের ও ১৯ জনের বয়স ৪১ বছর থেকে ৬৫ বছরের মধ্যে এবং একজনের বয়স ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। 

কর্মকর্তারা জানিয়েছেন আক্রান্তদের মধ্যে ৫৪৩ জনের স্বাস্থের অবস্থার অবনতি ঘটছে এবং কাউন্টিতে কোভিড-১৯ এ যারা মারা গেছে তাদের ৯২% লোকের পূর্বে  স্বাস্থ্যগত কোন সমস্যা ছিলো। মঙ্গলবার পর্যন্ত ২,১০৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ২% নিবিড় পরিচর্যা ইউনিটে এবং ১৯% ভেন্টিলেটরে আছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। 

হাসপাতালে ভর্তি উপযোগী রোগীর সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। যার ফলে আরো ৮ টি নতুন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে করোনা ভাইরাসের পরীক্ষা করার জন্য। সংক্রমণ বাড়ার সাথে সাথে কোভিড -১৯ টেস্টিং বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা করেছে ক্যালিফোর্নিয়া। লস এঞ্জেলেস কাউন্টি জুড়ে ইতিমধ্যে ১৩৮৭৯০০ জনেরও বেশি মানুষকে পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ৯% লোকের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

এলএ বাংলা টাইমস/এ/আই 

শেয়ার করুন

পাঠকের মতামত