আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বেকারত্ব সহযোগিতার দাবি ১.৩ মিলিয়ন বেকারের

বেকারত্ব সহযোগিতার দাবি ১.৩ মিলিয়ন বেকারের

এলএ বাংলা টাইমস



করোনাভাইরাসের কারণে চাকুরীচ্যুত ১.৩ মিলিয়ন মানুষ বেকারত্ব সহযোগিতা দাবি করছেন। এক সপ্তাহে এতো মানুষের সুবিধা চাওয়া নির্দেশ করছেন এখনও কোম্পানিগুলো কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই করছে। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে অধিক মানুষের বেকারত্ব সহযোগিতা দাবি অর্থনীতির পুনরুদ্ধারকে দুর্বল করবে। ব্যাংক অফ আমেরিকার তথ্য মতে, ৪০ টি স্টেটে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং ২২ টি স্টেট পুনরায় সব কিছু খোলে দেবার কার্যক্রম হয় স্থগিত করেছে নতুবা বাতিল করেছে।  

বেশ কিছু স্টেটে সংক্রমণ বৃদ্ধির সাথে তাল মিলিয়ে সহযোগিতা আবেদনও বৃদ্ধি পাচ্ছে এবং সংক্রমণ হ্রাস পেলে আবেদনও হ্রাস পেয়েছে। ফ্লোরিডায় ১২৯০০০, জর্জিয়াতে ১৩৬০০০ এবং ক্যালিফোর্নিয়ায় ২৩০০০ বৃদ্ধি পেয়ে ২৮৮০০০ হয়েছে। আবেদনের সংখ্যা এরিজোনা ও ক্যারিলোনাতেও বৃদ্ধি পেয়েছে। তবে টেক্সাস, নিউ জার্সি ও নিউ ইয়র্কে আবেদন হ্রাস পেয়েছে। 

লেবার ডিপার্টমেন্টের বৃস্পতিবারের প্রতিবেদনে দেখা যায়, গত সপ্তাহের চেয়ে দশ হাজার বেশি আবেদন পড়েছে। এখন এই সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়েছে। মহামারি শুরু হবার আগে সপ্তাহে আবেদনের সর্বোচ্চ রেকর্ড ছিলো সাত লক্ষ। 

অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন এই অবস্থা আরও দীর্ঘমেয়াদী হতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ে কাজ করা কর্মীর সংখ্যা হ্রাস পাচ্ছে। বিশেষ করে যে স্টেট গুলোতে মহামারির অবস্থা অধিকতর খারাপ হয়েছে। ব্যাংক অফ আমেরিকার একজন অর্থনীতিবিদ তার গবেষণা পত্রে বলেন, ‘বিভিন্ন স্টেটের ভাইরাস ছড়িয়া পড়া রোধে গৃহীত নীতিগুলো অর্থনীতির নিম্নমুখী প্রবণতাকে বাড়িয়ে দিয়েছে। যত দিন পর্যন্ত ভাইরাস নিয়ন্ত্রণে আনা না যাবে অর্থনীতির পুনরুদ্ধার হবে অনিয়মিত।’ 

এলএ বাংলা টাইমস/এস/আর 






শেয়ার করুন

পাঠকের মতামত