আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মিশিগান স্টেট নির্বাচনে প্রার্থী হলেন বাংলাদেশি-আমেরিকান সাহাব

মিশিগান স্টেট নির্বাচনে প্রার্থী হলেন বাংলাদেশি-আমেরিকান সাহাব

এলএ বাংলা টাইমস


মিশিগান অঙ্গরাজ্যের হাউস অব রিপ্রেজেনটেটিভ পদে নির্বাচনে ডিস্ট্রিক্ট-৪ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেটের দক্ষিণ সুরমা থেকে আসা বাংলাদেশি আমেরিকান সাহাব আহমেদ (সুমিন)। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর তুরুকখলায় জন্ম নেওয়া সাহাব আহমেদ অল্প বয়সে পরিবারের সঙ্গে আমেরিকায় আসেন। নিজের কর্মজীবন গড়ে তোলার পাশাপাশি নিজেকে রাজনীতিতে জড়িয়ে হয়ে উঠেছেন এক আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। 

১৯৯৬ সাল থেকে তিনি রাজনৈতিক, রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রেখেছেন সব সময়। মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক শহরে বিভিন্ন সময়ে আগত উদ্বাস্তুদের পুনর্বাসন ও মাল্টি-কালচারাল কো-অর্ডিনেটর হিসেবে তিনি বিভিন্ন জাতিসত্তার মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছেন। ১৯৯৯ সালে হ্যামট্রাম্যাক শহরের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে বাঙালি আমেরিকান ও আরব আমেরিকানদের নাগরিক ও ভোটাধিকার সংরক্ষণে তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্ত হয়। যার ফলশ্রুতিতে আজকের হ্যামট্রাম্যাকের অধিবাসীরা আরও সুরক্ষিত নাগরিক অধিকার ভোগ করছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বপ্রথম বাংলাদেশি হিসেবে ২০০৩ সালে সাহাব আহমদ হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলে নির্বাচিত হন। পরবর্তী আট বছর তিনি এই পদে নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করেন। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নির্বাচিত বাংলাদেশি হিসেবে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটসের পক্ষ থেকে তৎকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের আমন্ত্রণে হোমটাউন ডিপ্লোম্যাট হিসেবে সাহাব আহমেদ বাংলাদেশ ভ্রমণ করেন। এই সময় আমেরিকান সেন্টার আয়োজিত তাঁর জন্মভূমি সিলেটসহ রাজধানী ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সাহাব আহমেদ বক্তৃতা করেন। যা বাংলাদেশের সেই সময়ের প্রায় সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বপ্রথম লাউড স্পিকারে আজান দেওয়ার অনুমতি আদায় করা। হ্যামট্রাম্যাক সিটির কোনান্ট অ্যাভিনিউ নামের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ ‘বাংলাদেশ অ্যাভিনিউ’ করা। স্থানীয় জনগণ বিশেষ করে সংখ্যালঘু ইমিগ্রান্টদের সামাজিক সুযোগ-সুবিধা বাড়ানো ছিল তাঁর অর্জনগুলোর অন্যতম। নিজের কমিউনিটি ও ইমিগ্রান্টদের জন্য আরও শক্তিশালী এবং গঠনমূলক কিছু করার ইচ্ছায় সাহাব আহমেদ আগামী ৪ আগস্ট অনুষ্ঠিতব্য হাউস অব রিপ্রেজেনটেটিভ পদে নির্বাচনে বিজয়ী হয়ে স্টেট কংগ্রেসে প্রতিনিধিত্ব করতে চান। নির্বাচনে তিনি বিজয়ী হবেন বলে অনেকেই আশাবাদী।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত