আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নিউইয়র্কে সহিংসতায় আতংকিত বাংলাদেশিরা

নিউইয়র্কে সহিংসতায় আতংকিত বাংলাদেশিরা

প্রতীকী ছবি


জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ-আন্দোলন শুরু হওয়ার পর থেকেই নিউইয়র্ক সিটির আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে। হত্যা ও হামলার ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ১৪ জুলাই পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহর খণ্ডিত লাশ উদ্ধারের পর থেকেই এই আতঙ্ক আরও বেড়ে গেছে। বাংলাদেশিদের মধ্যেও আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। জুলাই মাসের শুরু থেকে এ পর্যন্ত নিউইয়র্কের ৪৫টি স্থানে বেশ কয়েক দফা সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সহিংসতায় ১১ জন নিহত হয়েছে। সর্বশেষ দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ফাহিম সালেহ খুন হন।

এ ঘটনার পর থেকেই ম্যানহাটন এলাকায় বাংলাদেশিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ৭ জুলাই ব্রঙ্কসের ইস্ট ১৭০ স্ট্রিটে অ্যান্থনি রবিনসন ৬ বছর বয়সী মেয়েকে নিয়ে ক্রস ওয়াকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কালো গাড়ি থেকে অ্যান্থনিকে গুলি করে গাড়িটি দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে অ্যান্থনির মৃত্যু হয়। তবে অ্যান্থনির মেয়ের কোনো ক্ষতি হয়নি।

১১ জুলাই ব্রুকলিনের নিউজার্সি ও ফুলটন স্ট্রিট এলাকায় সন্ধ্যার দিকে একটি হোটেলের ভেতর অতর্কিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে হামলাকারীদের গুলিতে ১৮ বছর বয়সী এক তরুণ নিহত হন। ৯ জুলাই ম্যানহাটনের ১০৪ স্ট্রিট ও কলম্বাস এলাকায় নাইকিয়ান গার্ডেন নামের ২৯ বয়সী এক তরুণ খুন হন। গত দুই সপ্তাহে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও পুলিশ তেমন কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নিউইয়র্কে সহিংসতা বৃদ্ধি পাওয়ার জন্য করোনাভাইরাসকে দায়ী করেছেন নগরীর মেয়র বিল ডি ব্লাজিও। তিনি বলেন, করোনার কারণে অপরাধ কিছুটা বেড়ে গেছে।

সাম্প্রতিক সহিংসতা নিয়ে নগরীতে বাস করা একাধিক ব্যক্তির সঙ্গে আলাপ হয়। তাঁরা বলেন, জর্জ ফ্লয়েড হত্যার পর পুলিশের ওপর বেশ কয়েকটি স্থানে হামলা হয়। এসব ঘটনায় তেমন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। উল্টো পুলিশের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। এ কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। অপর দিকে এই পরিস্থিতিতে পুলিশও অপরাধ দমনে কাজ করতে তেমন একটা আগ্রহী নয়। যার কারণে প্রতিদিন খুন, চুরি, ডাকাতি ও হামলার ঘটনা ঘটছে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত