আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ফাহিম হত্যার নৈপথ্যে ব্যবসায়িক বিরোধ কি!

ফাহিম হত্যার নৈপথ্যে ব্যবসায়িক বিরোধ কি!

এলএ বাংলা টাইমস


নিউ ইয়র্কে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুনের ঘটনায় জড়িত কাউকে পুলিশ শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি। তবে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) তদন্তকারীরা মনে করছেন, এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে ব্যবসায়িক বিরোধ থাকতে পারে। 

মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফাহিম সালেহ বাংলাদেশের ‘পাঠাও’ ছাড়াও নাইজেরিয়ায় ‘গোকাডা’ নামে আরেকটি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম চালু করেন। তিনি অ্যাডভেঞ্চার ক্যাপিটাল গ্লোবাল নামের প্রতিষ্ঠানেরও উদ্যোক্তা ছিলেন। হত্যাকাণ্ডের তদন্তে নিয়োজিত এনওয়াইপিডির হোমিসাইড বিভাগের এক কর্মকর্তা মঙ্গলবার জানান, ফাহিমের হত্যাকারীর মোটিভ আর্থিক প্রকৃতির বলে দৃশ্যমান হচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেছেন, কোনও খারাপ বাণিজ্যিক চুক্তির ফলে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

জানা যায়, ফাহিমকে টার্গেট করা হত্যা হয়ে থাকতে পারে। তদন্তকারীরা নিহতের বাণিজ্যিক সবকিছু খতিয়ে দেখছেন সম্ভাব্য মোটিভ ও সন্দেহভাজনকে চিহ্নিত করার জন্য। এনবিসি নিউ ইয়র্ককে ফাহিমের এক বন্ধু বলেন, আমার মনে হয় এই ঘটনায় বিদেশিরা জড়িত, তারা হয়তো এই হত্যাকাণ্ডের জন্য পেশাদার খুনি ভাড়া করেছে। হতে পারে ওই খুনি এখন বিমানে রয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, তারা সম্ভাব্য সব কিছু খতিয়ে দেখছেন।

পুলিশ জানিয়েছে, নজরদারি ক্যামেরার ফুটেছে যে ব্যক্তি ফাহিমকে অনুসরণ করেছে তার মুখ ঢাকা ছিল। সে একেবারে নিনজা পোশাক পরা ছিল। ফলে আমরা তার চেহারা দেখতে পারছি না। পুলিশকে উদ্ধৃত করে যুক্তরাজ্যের সান ইউকে এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ওই ব্যক্তি জানতো কী করছে। আমাদের মনে হয় তার লক্ষ্য লাশের খণ্ডাংশগুলো কোথাও ফেলে দেওয়া এবং আবার অ্যাপার্টমেন্টে এসে সবকিছু আগের মতো রেখে ঠিক করা। যাতে মনে হয় এখানে কিছুই ঘটেনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে এসব করার আগেই চলে যেতে হয়েছে।

জানা যায়, এই হত্যাকাণ্ডটি আন্তর্জাতিক কিনা তা এখনও স্পষ্ট নয়। নাইজেরিয়ার লাগোস স্টেট পুলিশ কমান্ডের একটি সূত্র জানিয়েছে, নাইজেরীয় কর্তৃপক্ষ কোনও তদন্ত করছে না। তবে কোনও কিছু যদি তাদের দেশকে ইঙ্গিত করে তাহলে সহযোগিতার জন্য প্রস্তুত তারা।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত