আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস ফরেস্টে দাবানলে নাগরিকদের সরানো হলো

লস এঞ্জেলেস ফরেস্টে দাবানলে নাগরিকদের সরানো হলো

এলএ বাংলা টাইমস


 লস এঞ্জেলেস ফরেস্টের একটি বিনোদন এলাকায় দাবানলের কারণে নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার লস এঞ্জেলেসে ফরেস্টের ছেন্ট্রি ফ্লাটস এলাকায় এই দাবানলের ঘটনা ঘটে। ফরেস্ট সার্ভিস বলছে দুপুর একটার দিকে অগ্নিকাণ্ডের সূচনা হয় এবং তিন ঘণ্টার মধ্যে সাত একর এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। 

সিয়েরা মাদ্রি থেকে দশ মিনিট গাড়ি চালিয়ে ছেন্ট্রি ফ্লট। এটি একটি জনপ্রিয় পিকনিক এলাকা যেখান থেকে সান গ্যাভ্রিয়েল ভ্যালি দেখা যায়। সিয়েরা মাদ্রি ফায়ার ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে আগুন বিনোদন কেন্দ্রের রেস্টরুমের নিকটেই লাগে।

আগুন ৫০ শতাংশ নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্পট ফায়ার নেভানো হয়েছে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর আগে আগুন মধ্যম গতিতে হারমিট ফলসের দিকে ছড়িয়ে পড়ছিলো। কোনো বসত বাড়ি ঝুঁকির মধ্যে নেই। 

একশ বিশ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে একজন ফায়ারফাইটরের কাঁধে পাথর লেগে সে আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি  করা হয়েছে বলে জানায় ফরেস্ট সার্ভিস। জনগণকে এই এলাকা এড়িয়ে চলার জন্য বলা হয়েছে। 

এলএ বাংলা টাইমস/এস/আর

শেয়ার করুন

পাঠকের মতামত