আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের ইউএস ব্যাংক টাওয়ার বিক্রি হলো $৪৩০ মিলিয়নে

লস এঞ্জেলেসের ইউএস ব্যাংক টাওয়ার বিক্রি হলো $৪৩০ মিলিয়নে

এলএ বাংলা টাইমস



ইউএস ব্যাংক টাওয়ার ছাড় দিয়ে বিক্রি করা হচ্ছে বলে জানানো হয়েছে। মহামারির কারণে দেশজুড়ে অফিসের ভাড়া কমে যাচ্ছে বলে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। সুদৃশ্য ও সুরম্য ৭৩ তলা বিশিষ্ট এই মার্কিন ব্যাংক টাওয়ারটি শহরের সর্বাধিক আকাশচুম্বি ভবন। এটি মিসিসিপি নদীর পশ্চিমে দীর্ঘতম কাঠামোর মধ্যে একটি। ১৯৮৯ সাল থেকে যাত্রা শুরু করেছে যা লাইব্রেরি টাওয়ার এবং প্রথম আন্তঃদেশীয় বিশ্ব কেন্দ্র হিসাবেও পরিচিত।
সিঙ্গাপুর রিয়েল এস্টেট সংস্থা ওইউইউ লিমিটেড শুক্রবার বলেছে যে তারা ভবনটি ৪৩০ মিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি করবে। যা গত বছর তার বার্ষিক প্রতিবেদনে ঘোষিত ৬৫০ মিলিয়ন ডলার দাম নির্ধারিত হয়েছিলো। এখন প্রায় ৩৪ শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে বলে জানা যায়। তারা জানিয়েছেন এই প্রতিকূল সময়ে সম্পদটির হস্তান্তরের কারণেই মূলত এর মূল্য হ্রাস পাচ্ছে কেননা সকল দেশেই তার ভবিষ্যৎ ব্যবসায় নিয়ে উদ্বিগ্ন এবং অনিশ্চিত অবস্থায় রয়েছে।

ভবনটির কর্তৃপক্ষ থেকে জানা যায় কোভিড-১৯ মহামারির প্রতিক্রিয়া হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে রাজ্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের কারণে সম্পত্তির ভাড়া হ্রাস পেয়েছে এবং অনেক ক্ষেত্রে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে যা তাদের কাজকর্ম এবং সম্পত্তি থেকে ভাড়া আদায়কে ক্ষতিগ্রস্থ করেছে।

ভবনটি কেনার জন্য চুক্তি সাক্ষর করেছে সিলভার্সটাইন প্রোপার্টি। ম্যানহাটনে অবস্থিত একটি বেসরকারী রিয়েল এস্টেট কোম্পানি এবং বাড়িওয়ালা। এই সংস্থার আবাসিক ভবন এবং হোটেল রয়েছে তবে নিউ ইয়র্কের অফিস পোর্টফোলিওর জন্য এটি সবচেয়ে বেশি পরিচিত যা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কমপ্লেক্সকে অন্তর্ভুক্ত করে। সংস্থার অধিগ্রহণের প্রধান জেফ গ্রাসো এক বিবৃতিতে বলেন সিলভারস্টাইন প্রপার্টি ইউ.এস ব্যাংক টাওয়ার অর্জনে আমরা উদ্দীপ্ত। গ্রাসো বলেন,  এটি লস এঞ্জেলেসে আমাদের প্রথম বিনিয়োগ এবং আমরা শহর এবং পশ্চিম উপকূলে অন্য কোথাও আরও অনেক সুযোগের দিকে তাকিয়ে আছি।’

এলএ বাংলা টাইমস/এ/আই 

শেয়ার করুন

পাঠকের মতামত