আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে তাড়ানোর আলোচনা

ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে তাড়ানোর আলোচনা

এলএ বাংলা টাইমস


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার একটি প্রভাবশালী পক্ষ হোয়াইট হাউস থেকে জোর করে তাড়ানোর সম্ভাবনা নিয়ে আলাপ–আলোচনা করছে। আমেরিকার ইতিহাসে এমন আলোচনা আর কখনো হয়নি। ক্ষমতাসীন প্রেসিডেন্ট দ্বিতীয় দফা নির্বাচিত না হওয়ার ঘটনা আগেও ঘটেছে। নির্বাচনের ফলাফল কাছাকাছি হলে আদালতের হস্তক্ষেপের ঘটনাও ঘটেছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে এবারের আলোচনা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়। এদিকে ২৬ জুলাই এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বলেছেন, আসছে জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপি হবে। মেইল ইন ব্যালটের কারণে ২০২০ সালের নির্বাচন আমাদের ইতিহাসের সবচেয়ে কারচুপির নির্বাচন হবে, যদি না আমরা তা বন্ধ করতে পারি। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে কোনো সমস্যা ছাড়াই ভোট দেওয়া গেছে। কিন্তু এখন তাঁরা মেইল ইন ভোটের নামে কারচুপি করার জন্য কোভিড-১৯–কে ব্যবহার করছে।’

কোভিড-১৯–এর কারণে এবারে রাজ্যগুলোয় আগাম ভোট গ্রহণ হবে বেশি করে। আমেরিকার একেক রাজ্যে নির্বাচনের একেক নিয়ম। জাতীয় নির্বাচনের তিন মাস বাকি থাকলেও কোনো কোনো রাজ্যে ডাক যোগে ভোট শুরু হয়ে যাবে আগামী দুই মাসের মধ্যেই। নির্বাচনের ফলাফলে ইলেকটোরাল ভোটের সংখ্যা খুব কাছাকাছি হলেই সমস্যা দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেই দিয়েছেন, তিনি এখনো জানেন না নির্বাচনের উল্টো ফলাফল হলে কী করবেন। রিপাবলিকান প্রচারণা থেকে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা নির্বাচনে কী ঝামেলা করে, তা নিয়ে তাঁরা নিশ্চিত নন। তবে তাঁরা নিশ্চিত, অবাধ নির্বাচন হলে ট্রাম্প এবারও নির্বাচিত হবেন।

বেশ কিছু রাজনীতিক, সাবেক সরকারি ও সামরিক কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক ও অধ্যাপকেরা এ নিয়ে প্রস্তুতি শুরু করেছেন। তাঁরা বিষয়টাকে হালকাভাবে আর নিচ্ছেন না। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক রসা ব্রুকস। তিনি সরকারের প্রতিরক্ষা বিভাগের সাবেক কর্মকর্তা। তিনি বলেছেন, সব কটি সম্ভাবনার শেষ হবে সহিংসতা আর রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে। ভোট কারচুপি হয়েছে দাবি করা কোনো প্রেসিডেন্ট হোয়াইট হাউস ত্যাগ করতে অস্বীকার করলে বিরাজমান আইনে খুব স্পষ্ট কিছু নেই বলে রসা ব্রুকস উল্লেখ করেছেন।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রসা ব্রুকস বলেছেন, অনুমান বা যদি এমন হয়—এমন সব আগাম চিন্তা দিয়ে সমাধানের সব কটি সম্ভাবনা খোঁজা কঠিন। পরিস্থিতির উদ্ভবের সম্ভাবনা বিরাজমান আছে বলেই এমন আলোচনা হচ্ছে বলে তিনি মনে করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ফক্স নিউজে দেওয়া এ–সংক্রান্ত বক্তব্যের জবাবে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী জো বাইডেনের প্রচার শিবির থেকে বলা হয়েছে, আমেরিকার জনগণই নির্বাচনে সিদ্ধান্ত নেবে। আমেরিকার সরকারই হোয়াইট হাউস থেকে যেকোনো অনাহূতকে বহিষ্কারের ক্ষমতা রাখে বলে তাঁরা মনে করেন। সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রু ম্যাককার্টি এমন ধারণাকে ‘রাবিশ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যদি কখনো কোনো প্রেসিডেন্ট সংবিধানের বাধ্যবাধকতা অবজ্ঞা করেন, আশা করা যায়, তাঁকে পরিস্থিতি যতটা সুযোগ দেয়, সে পরিমাণ সম্মান দেখিয়ে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হবে।বেশ আগে থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প বলে আসছেন, আসছে নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি ডাকযোগে ভোট নিয়ে ব্যাপক কারচুপি করতে পারে। নিউজার্সির নির্বাচন নিয়ে কারচুপির উদাহরণ টেনেও তিনি গত মাসে আরেকটি এমন টুইট করেন। আমেরিকাজুড়ে জনমত জরিপে এখন পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির তেমন প্রচার এখনো শুরু না হলেও ট্রাম্প তাঁর নানামুখী নির্বাচনী বক্তব্য দিয়ে মাঠ গরম রাখছেন। আগস্টের তৃতীয় সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনের পরই ব্যাপক প্রচার শুরু হবে।

করোনা মহামারির কারণে এবারের নির্বাচন বেশ জটিল হয়ে উঠেছে। আমেরিকার অধিকাংশ রাজ্যে এখন সংক্রমণ ছড়িয়ে পড়ার পর্যায়ে। প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে। লোকজনকে সামাজিক ব্যবধান মানার জন্য এখন ট্রাম্প নিজেও আহ্বান জানাচ্ছেন। আমেরিকানদের মধ্যে ভোট প্রদানে এমনিতেই খুব উৎসাহ দেখা যায় না। ভোটের দিন কোনো ছুটিও থাকে না। লোকজন কাজ রেখে বা কাজে যাওয়া–আসার পথে ভোট দিতে তেমন মরিয়া হয়ে ওঠেন না। করোনা পরিস্থিতির কারণে এবারে লোকজন ঘরে থাকাকেই এখনো প্রাধান্য দিচ্ছেন। প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না। ট্রেন, বাস বা সাধারণ পরিবহনে যাতায়াত করছেন না। ফলে, ডাকবাক্সে আসা ব্যালট পেপার খুলে দেখে ভোট দেবেন উল্লেখযোগ্যসংখ্যক লোকজন। অনেক লোকজন করোনাভাইরাসের কারণে ডাকবাক্স খুলে দেখায়ও সতর্কতা অবলম্বন করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলে আসছেন, ডাকযোগে ভোট সংগ্রহের জন্য ডেমোক্র্যাটদের ব্যাপক কারসাজি করার পরিকল্পনা রয়েছে। আমেরিকার ইতিহাসে অন্য কোনো প্রেসিডেন্ট নির্বাচনের আগে কারচুপি হওয়ার আশঙ্কা করে—এমন কোনো বক্তব্য দেননি।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত