আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নিউইয়র্কে পারিবারিক সহিংসতা বেড়েছে

নিউইয়র্কে পারিবারিক সহিংসতা বেড়েছে

এলএ বাংলা টাইমস


করোনাভাইরাসে নাজুক হওয়া অবস্থা থেকে নিউইয়র্ক বেরিয়ে আসছে। মহামারির সময় থেকে নগর জুড়ে শুধু সহিংসতাই নয়, পারিবারিক সহিংসতার ঘটনাও বেড়ে গেছে। সাধারণ সময়ে নগরীতে মাসে গড়ে ৭০টি পারিবারিক সহিংসতার অভিযোগ পাওয়া যায়। গত এপ্রিল ও জুন মাসে পারিবারিক সহিংসতার ১৩৫টি ফোন কল পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্যাঙ্কচুয়ারি ফ্যামিলি নামের একটি সংস্থা নিউইয়র্ক নগরীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পারিবারিক সহিংসতা নিয়ে কাজ করে থাকে। তারা জানিয়েছে, গত মে মাসে তারা পরিবারিক সহিংসতার ২০৬টি ফোন কল পেয়েছে। জুন মাসে এ সংখ্যাটি ছিলো ২৫৯টি।

নগরীর পারিবারিক সহিংসতা বিষয়ক কর্মসূচির পরিচালক ন্যাচম্যান বাক্সট বলেছেন, যারা আগে কখনো পারিবারিক সহিংসতার শিকার হননি, তাঁরাও করোনার সময় ঘরে থেকে এ অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি যেসব পরিবারে আগে সহিংসতা চলমান ছিল, সেসব পরিবারে এখন পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।

সহিংসতা বিষয়ক নগরীর কর্মসূচির আইন বিভাগে কাজ করেন ডরচেন লেইডহোল্ড। তিনি বলেন, করোনা মহামারি সহিংসতার জন্য দায়ী লোকজনকে অতিরিক্ত সুযোগ এনে দিয়েছে। কাজকর্ম না থাকায় পরিবারিক সহিংসতার সব পক্ষ একে অন্যকে সব সময় কাছে পাচ্ছে। সহিংসতা বেড়ে যাওয়ার এটি একটি অন্যতম কারণ বলে তিনি মনে করেন। পাশাপাশি করোনায় নগরীর হাজারো মানুষের মৃত্যু, কর্মহীনতা, মানসিক চাপ-এসবও পারিবারিক সহিংসতাকে বাড়িয়ে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এ নিয়ে নগরীতে হেল্পলাইন খোলা হয়েছে। মোবাইলে বার্তা প্রদানের মাধ্যমে কাউন্সেলিং করা হচ্ছে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত