আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মিশিগানে শিশুদের বিরল রোগ, নেই কোন চিকিৎসা

মিশিগানে শিশুদের বিরল রোগ, নেই কোন চিকিৎসা

এলএ বাংলা টাইমস


মিশিগান অঙ্গরাজ্যে বিরল ও গুরুতর রোগে এক শিশু অসুস্থ্ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই লক্ষণ থাকায় আরও দুই শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে বিরল পোলিও বলা হলেও এ রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বলে জানিয়েছে মিশিগান স্বাস্থ্য ও সমাজ সেবা অধিদপ্তর।

অ্যাকিউট ফ্লাকসিড মেলাইটিস (এএফএম) নামে পরিচিত রোগটি শিশুদের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে ও মেরুদণ্ডের ক্ষতি করে। জানা গেছে, আক্রান্ত শিশুটি মেকম্ব কাউন্টির। মিশিগানের চিফ মেডিকেল এক্সিকিউটিভ জে. খালদুন বলেন, এই রোগ স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে বিরল ও গুরুতর পরিস্থিতি সৃষ্টি করে এবং মাংসপেশী ও সংশ্লেষককে দুর্বল করতে পারে। 

এ রোগ হওয়ার আগে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে হালকা নিশ্বাসের সমস্যা ও জ্বর হয়। এই রোগের কারণ এখনো জানা যায়নি। তবে বেশিরভাগ শিশুর রোগটি হওয়ার আগে শ্বাসকষ্ট ও জ্বর হয়। এই রোগের ঝুঁকি থেকে মুক্ত থাকতে হলে হাত সাবান দিয়ে ধোয়া, হাত না ধুয়ে মুখ স্পর্শ না করা ও অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। এ ধরণের কোনো উপসর্গ দেখা দিলে স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। জানা গেছে, এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে আক্রান্তকে কোনো বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শ নিতে বলা হয়েছে। রোগটি সংক্রামক নয়।

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গত ৩০ জুন জানিয়েছিল, চলতি বছর আমেরিকার ১০টি অঙ্গরাজ্যে অন্তত ১৩ জন এই বিরল এএফএম রোগে আক্রান্ত হয়েছে। যাদের অধিকাংশই শিশু। ২০১৪ সালের পর থেকে দেশে এই রোগীর সংখ্যা বাড়তে থাকে। সিডিসির ধারণা, আমেরিকায় প্রতি ১০ লাখে এক বা দুজন শিশু এই রোগে আক্রান্ত হতে পারে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত