আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পার্টি করলে বাড়ির পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে: মেয়র

পার্টি করলে বাড়ির পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে: মেয়র

এলএ বাংলা টাইমস

লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি বলেছেন, বিধিনিষেধ অমান্য করে লস এঞ্জেলেসের কোনো বাড়িতে পার্টি বা লোকজনের জমায়েতের আয়োজন করলে সেই বাড়ির পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। করোনাভাইরাসের সংক্রমণরোধে এই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


শুক্রবার থেকে এই নিয়ম কার্যকর হবে। 

যুক্তরাষ্ট্রের মধ্যে ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী ৫ লক্ষ ৩৩ হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগি রয়েছে এই অঙ্গরাজ্যে। এছাড়া ভাইরাসে মৃতের সংখ্যা বর্তমানে ৯ হাজার ৮৭২ জন। আর ক্যালিফোর্নিয়ার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে লস এঞ্জেলেস শহরে। 

গত মাসে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এক আদেশে রেস্টুরেন্ট, বার ও বিনোদন স্থলে ইনডোর কার্যক্রম বন্ধের ঘোষণা দেন। 

তবে মহামারীর বিধিনিষেধ উপেক্ষা করে লস এঞ্জেলেসে নিয়মিতই পার্টির খবর আসছে। এ সপ্তাহের শুরুতে বেভারলি ক্রেস্টে প্রায় দুইশ’ জনের এক পার্টিতে গুলিতে একজন নারী আহত হন। 

মেয়র গারসেটি বলেন, পার্টিগুলো এমন সব বাড়িতে হচ্ছে যা খালি রয়েছে বা স্বল্প সময়ের জন্য ভাড়া করা হয়েছে। 

“এই পার্টিগুলোর ফলাফল হচ্ছে সুদূরপ্রসারী। তারা আমাদের কমিউনিটির ভেতর সংক্রমণ ঘটাচ্ছে কারণ ভাইরাস খুব দ্রুত ও সহজেই ছড়িয়ে পড়ে”, বলেন মেয়র। 






 এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত