আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়ালো

ক্যালিফোর্নিয়ায় করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়ালো

এলএ বাংলা টাইমস


ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বৃহস্পতিবার ১০ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাস সংক্রমণের শুরুতে মহামারী নিয়ন্ত্রণে প্রশংসা পাওয়া অঙ্গরাজ্যটিই বর্তমানে আক্রান্তের সংখ্যায় সবচেয়ে এগিয়ে। সেই সাথে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। 

গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় প্রতিদিন ১৪৪ জন করে রোগী করোনাভাইরাসে মারা গিয়েছে যা তার আগের সপ্তাহের চেয়ে ২৩ শতাংশ বেশি। 

গত দু’মাস ধরে ক্যালিফোর্নিয়ায় সংক্রমণের এত উচ্চ হারের পেছনে প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম চালু করে দেওয়া। এর ফলে স্বল্প বেতনভুক্ত শ্রমিকদের মধ্যে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। এদের মধ্যে অধিকাংশই লাতিন আমেরিকান যাদের মালিকরা কর্মক্ষেত্রে ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়নি। এছাড়া গ্রীষ্মে তরুণ প্রজণ্মের দ্বারা পার্টি, উৎসব প্রভৃতির কারণেও প্রচুর জনসমাগম হয়েছে যার ফলে সংক্রমণ বেড়ে গেছে। 

তবে সংক্রমণের ক্ষেত্রে অঙ্গরাজ্যটি কিছুটা আশার আলো দেখছে। গত ১২ সপ্তাহের মধ্যে এই প্রথম গত সপ্তাহে সংক্রমণের হার কিছুটা কমেছে। আগের সপ্তাহের তুলনায় সংক্রমণ ৯ শতাংশ কমেছে গত সপ্তাহে। 








এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত