আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় আড়াই ঘন্টা ধাওয়া করে গ্রাফিতি আর্টিস্ট আটক

ক্যালিফোর্নিয়ায় আড়াই ঘন্টা ধাওয়া করে গ্রাফিতি আর্টিস্ট আটক

ছবিঃ এলএ বাংলা টাইমস

ক্যালিফোর্নিয়ায় ফিল্মি কায়দায় গাড়ি ও হেলিকপ্টার নিয়ে টানা আড়াই ঘন্টা ধাওয়া করে গ্রাফিতি আর্টিস্ট ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৭ আগস্ট) ক্যালিফোর্নিয়ার বেল এলাকার সাউথ হল লেন থেকে রাত দশটায় দেওয়ালে গ্রাফিতি আঁকার সময় এক ব্যক্তিকে ধাওয়া করে পুলিশ। এ সময় গাড়ি নিয়ে আর্টিস্ট দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গাড়ি ও হেলিকপ্টার নিয়ে গাড়িটি পিছু নেয়। আড়াই ঘন্টা ধাওয়া করে অবশেষে ১১.৩০ এ হ্যান্টিংটন পার্ক এলাকায় গাড়ি থেকে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। 


বেল এর পুলিশ সার্জেন্ট ওয়াকার গণমাধ্যমকে জানায়, রাত ১০ টার দিকে বেল ৭১০ ফ্রিওয়ে এলাকায় এক ব্যক্তিকে দেওয়ালে গ্রাফিতি আঁকতে দেখে পুলিশ। 


এ সময় একজন পুলিশ তাকে ধরতে গেলে সে দ্রুত সুজুকি সেডান একটি গাড়িতে চড়ে বসে ও ড্রাইভার গাড়িটি নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় পুলিশ গাড়ি নিয়ে তাদের ধাওয়া করে ও সাইরেন বাজিয়ে থামতে নির্দেশ দেয়। কিন্তু সুজুকি সেডানের ড্রাইভার দ্রুত গাড়ি চালিয়ে ফ্লোরেন্স এভিনিউতে ইউটার্ন নিয়ে ১০৫ ইস্টবাউন্ড ফ্রিওয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশের আরো ছয়টি ইউনিট গাড়ি ও হেলিকপ্টার সহযোগে গাড়িটিকে থামাতে পিছু নেয়। 


অবশেষে আড়াই ঘন্টা ধাওয়া করার পর সুজুকি সেডানটি রাত ১১.৩০ মিনিটে হঠাৎ হ্যান্টিংটন পার্ক এলাকায় থেমে যায়। এরপর গাড়ি থেকে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। 


এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডগান আটক করা হয় বলে জানিয়েছেন সার্জেন্ট ওয়াকার। পুলিশ আটককৃত দুই ব্যক্তিকে সনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 




এলএবাংলাটাইমস/ওএম


















শেয়ার করুন

পাঠকের মতামত