আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পার্টি করায় লস এঞ্জেলেসে টিকটক তারকার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো

পার্টি করায় লস এঞ্জেলেসে টিকটক তারকার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো

এলএ বাংলা টাইমস

লোকজন নিয়ে পার্টি করায় লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটির নির্দেশে হলিউড হিলসের এক টিকটক তারকার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 


বাড়িটিতে ব্রাইস হলসহ একাধিক টিকটক তারকার বসবাস ছিল বলে জানা গেছে। সম্প্রতি দু’ বার সেখানে বড় ধরণের পার্টি করা হয়েছে বলে পুলিশ জানায়। 

বাড়িতে লোকজন জমায়েত করে পার্টি করলে বিদ্যুৎ ও পানি সংযোগের ঘোষণা দিয়েছিলেন মেয়র গারসেটি এ মাসের শুরুর দিকেই। লোকজন জমায়েতের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও লস এঞ্জেলেসের অনেক বাড়িতেই নিয়মিত পার্টির আয়োজন হচ্ছিল। এতে সংক্রমণও ছড়িয়ে পড়ছিল আরও বেশি। তাই অনেকটা বাধ্য হয়েই বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্নের মতো কড়া আইন জারি করেন এরিক গারসেটি। 

মেয়র বলেন, “২ হাজারেরও বেশি লন এঞ্জেলেস অধিবাসী ও ১ লক্ষ ৭০ হাজারের বেশি আমেরিকান কোভিড-১৯ এ প্রাণ হারিয়েছে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিটি মানুষের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর মধ্যে পার্টি আয়োজন না করাও রয়েছে যেন তারা নিজেদের ও প্রতিবেশীদের ঝুঁকিতে না ফেলে।”

লস এঞ্জেলেসের বিলাসবহুল এলাকায় থেকে টিকটিক ভিডিও বানানো সম্প্রতি শহরের এক ট্রেন্ডে পরিণত হয়েছে। এসব টিকটক তারকারা নিজেদের বাড়িগুলোকে পরিচয় দেয় ‘সোয়াই হাউজ’ বা ‘দোলনা বাড়ি’ বলে। 


পুলিশ জানিয়েছে, গত ৮ ও ১৮ অগাস্ট প্রতিবেশীরা এসব বাড়ি থেকে উচ্চ শব্দ আসার অভিযোগ করেছে। 






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত