আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার দাবানলে ৬ জনের মৃত্যু, হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

ক্যালিফোর্নিয়ার দাবানলে ৬ জনের মৃত্যু, হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

এলএ বাংলা টাইমস

ক্যালিফোর্নিয়ায় এযাবত কালের সবচেয়ে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় দুই লক্ষ অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।


পুরো অঙ্গরাজ্যের শত শত স্থানে দাবানলের সৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে সান ফ্রানসিস্কোর উত্তর ও দক্ষিণের পার্বত্য অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়া আগুন। 

ইতিহাসের অন্যতম ভয়াবহ হিট ওয়েভের মধ্যে প্রায় ১২ হাজার শুষ্ক বজ্রপাতের ফলে আগুনের সূত্রপাত হয় বলে কর্মকর্তারা জানান।

হাজারেরও বেশি আবাসিক ভবন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও কয়েক হাজার ভবন ঝুঁকির মধ্যে রয়েছে।শুক্রবার পর্যন্ত কিছু কিছু এলাকার আগুন দ্বিগুন আকার ধারণ করেছে যার ফলে ১ লক্ষ ৭৫ হাজার অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। 

দশ হাজারেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। তবে জোরালো বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আরা ভীষণ কঠিন হয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণের জন্য অন্যান্য অঙ্গরাজ্য থেকেও কর্মী আনা হচ্ছে।   

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম জরুরি দুর্যোগ ঘোষণার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আবেদন জানিয়েছেন।

তিনি বলেন, “অনেক অনেক বছরের মধ্যে আমরা এরকম কিছু দেখিনি।”

অঙ্গরাজ্য জুড়ে এখন পর্যন্ত সর্বমোট ১,২০৫ বর্গ কিলোমিটার জায়গা আগুনে পুড়ে গেছে। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত