আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার দাবানলকে গুরুতর দুর্যোগ ঘোষণা করলেন ট্রাম্প

ক্যালিফোর্নিয়ার দাবানলকে গুরুতর দুর্যোগ ঘোষণা করলেন ট্রাম্প

এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলকে গুরুতর দুর্যোগ হিসেবে ঘোষনা করেছেন এবং দাবানল নিয়ন্ত্রণে ফেডারেল সহযোগিতা প্রদান করেছেন।


দাবানল নিয়ন্ত্রণের বর্তমানে ১৪ হাজারেরও বেশি কর্মী নিয়োজিত রয়েছে। পুরো অঙ্গরাজ্য জুড়ে ৫৮৫টি স্থানে এখন আগুন জ্বলছে যা এক মিলিয়ন একরেও বেশি জায়গা ক্ষতিগ্রস্ত করেছে। 

বাতাসের গতি অনেক বেশি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং নিয়ন্ত্রণে আনাও কষ্টসাধ্য হয়ে পড়ছে।

সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে পার্বত্য অঞ্চলে এবং গ্রামাঞ্চলের ঘন বৃক্ষপ্রবণ এলাকায়। 

গভর্নর নিউসাম একটি ভিডিও টুইট করেছেন যেখানে দেখা যাচ্ছে ব্যাপক এলাকা আগুনে ছাই হয়ে গেছে।আগুন নির্বাপনে কাজ করা কর্মীরা অনেকে ৭২ ঘণ্টার শিফটে কাজ করছেন আগুনের ঝুঁকি ও প্রচণ্ড গরমের মধ্যে। 

দাবানলে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে ও ৪৩ অন্তত জন আহত হয়েছেন যাদের মধ্যে আগুন নির্বাপক কর্মীও রয়েছেন। শত শত বাড়ি আগুনে পুড়ে গেছে ও হাজারেরও বেশি বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে। 

শুক্রবার আগুন দ্বিগুন আকার ধারণ করলেও শনিবার থেকে কিছুটা সীমিত আকারে আগুন ছড়াচ্ছে এবং কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি পাচ্ছেন। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত