আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ভয়াবহ সংক্রমণের কবলে ক্যালিফোর্নিয়া, আবারো রেকর্ড

ভয়াবহ সংক্রমণের কবলে ক্যালিফোর্নিয়া, আবারো রেকর্ড

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাস পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। আবারো দৈনিক আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছে রাজ্যটিতে। সেইসাথে বেড়েছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা।

ক্যালিফোর্নিয়ায় গতকাল আক্রান্ত হয়েছে রেকর্ড ৩৪ হাজার ৪৯০ জন বাসিন্দা। আগের দৈনিক সর্বোচ্চ আক্রান্তের রেকর্ডের থেকে প্রায় ১২ হাজার বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছে এবার।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, থ্যাংকসগিভিং হলিডেতে বাসিন্দারা ভ্রমণ ও জনসমাগম করেছেন। এর ফলে আক্রান্তের সংখ্যা আবার ভয়াবহ আকার ধারণ করেছে। আক্রান্তের সংখ্যা আরো বাড়বে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা৷

ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলো করোনা রোগীতে পূর্ণ হয়ে গেছে। বেশিরভাগ হাসপাতালের জরুরি বিভাগে আসন সংকট দেখা দিয়েছে। সেই সাথে হাসপাতালের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় উপকরণের ঘাটতিও রয়েছে৷

স্বাস্থ্য ব্যবস্থা এভাবে বিপর্যস্ত হওয়ায় কর্তৃপক্ষ শুধু খুব জরুরি রোগীদেরই আগে চিকিৎসা দেওয়ার কথা ভাবছে।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দাকে স্টে হোমের আওতায় আনা হয়েছে।

যেসব অঞ্চলের হেলথ কমপ্লেক্স কিংবা হাসপাতালে ইনসেনটিভ কেয়ারের স্থান সংকুলান ১৫ শতাংশে কমে আসবে, সেসব অঞ্চলেই 'স্টে-এট-হোম' অর্ডার জারি করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত