আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

ক্যালিফোর্নিয়ায় সেপ্টেম্বরে চতুর্থ স্টিমুলাস চেক প্রদান শুরু

ক্যালিফোর্নিয়ায় সেপ্টেম্বরে চতুর্থ স্টিমুলাস চেক প্রদান শুরু

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ এর নেতিবাচক প্রভাব পরেছে সাধারণ মানুষের উপরেও।

ফলে সরকার কর্তৃক যে কোনো সহায়তা যেমন স্টিমুলাস চেক সাদরে গ্রহণ করছেন মার্কিনীরা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিম্ন ও মধ্য আয়ের লাখ লাখ বাসিন্দা তৃতীয় স্টিমুলাস চেকের অর্থ পেয়েছেন।

এবার ক্যালিফোর্নিয়ার গভর্নর ক্যালিফোর্নিয়াবাসীর জন্য চতুর্থ স্টিমুলাস চেকের অর্থ পাশ অনুমোদন করেছেন। সম্প্রতি গেভিন নিউসাম চতুর্থ স্টিমুলাস চেক স্বাক্ষর করে প্রস্তাবনাকে আইন করেছেন।

এবারের প্রণোদনাকে বলা হচ্ছে 'গোল্ডেন স্টেট স্টিমুলাস টু'৷ এই বাজেট বিলের আওতায়, যেসব বাসিন্দার বছরে আয় ৩৫ হাজার ডলার থেকে ৭০ হাজার ডলার, তাদের প্রত্যেককে এককালীন ৬০০ ডলার করে ভাতা দেওয়া হবে৷

এছাড়া যেসব পরিবারে শিশু রয়েছে, তারা প্রত্যেকে আরো ৫০০ ডলার করে পাবেন। বৈধ কাগজপত্রহীন বাসিন্দারাও এই অর্থ পাবেন।

এর আগে ক্যালিফোর্নিয়ার ফাইন্যান্স ডিপার্টমেন্টের মুখপাত্র এইচডি পালমার বলেন, সেপ্টেম্বরের শুরু থেকেই বাসিন্দাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো শুরু হবে।

এই স্টিমুলাস চেকের অর্থ পেতে বাসিন্দাদের তেমন কিছু করতে হবে না। যারা এই অর্থ পাওয়ার যোগ্য, তারা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পেয়ে যাবেন।

এর আগে গোল্ডেন স্টেট স্টিমুলাস টু এর আওতায় এপ্রিল মাসে অনেককে স্টিমুলাস চেকের অর্থ প্রদান করা হয়। সেবার যারা স্টিমুলাস চেক পেয়েছিলেন, তারা আর এবার অর্থ পাবে না।

গভর্নর অফিস সূত্র জানিয়েছে, এটি আমেরিকান ইতিহাসে রাজ্যভিত্তিক সবচেয়ে বড় আর্থিক সাহায্য। এই স্টিমুলাস চেকের আওতায় ১২ বিলিয়ন ডলার অর্থ সাহায্য করা হবে বাসিন্দাদের।

রাজ্য কর্তৃপক্ষের জরিপ অনুসারে, ক্যালিফোর্নিয়ার প্রতি তিনজন বাসিন্দার মধ্যে দুইজন বাসিন্দা ৬০০ ডলার স্টিমুলাস চেকের অর্থ পাবেন। ৩৯ দশমিক ৫ মিলিয়ন ক্যালিফোর্নিয়াবাসীর মধ্যে ২৬ মিলিয়ন বাসিন্দাই আগামী সপ্তাহে চেক পেতে পারেন।

এর আগে গভর্নর গেভিন নিউসাম মে মাসে গোল্ডেন স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেন। সেই প্যাকেজের আওতায় ক্যালিফোর্নিয়ার নিম্ন আয়ের বাসিন্দারা ইতোমধ্যে ৬০০ ডলার করে পেয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত