আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

এলএ মেট্রোতে আবার চালু হচ্ছে বাস ভাড়া, থাকছে ছাড়

এলএ মেট্রোতে আবার চালু হচ্ছে বাস ভাড়া, থাকছে ছাড়

ছবি: এলএবাংলাটাইমস

২০২২ সালের ১০ জানুয়ারি থেকে লস এঞ্জেলেস মেট্রোতে আবারো বাস ভাড়া আদায়ের নীতি চালু করা হচ্ছে। লস এঞ্জেলেস কাউন্টি মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটি চলতি মাসে এই ঘোষণা দিয়েছেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এক্ষেত্রে নতুন নির্ধারিত ভাড়ায় অনেক ছাড় দেওয়া হচ্ছে।

বাস কমিউটার ক্যারল আগুইনাগা বলেন, ‘এটি খুবই ভালো সিদ্ধান্ত। এমন অনেকেই আছে যারা করোনার কারণে ভাড়া দিতে সক্ষম নয়’।

মেট্রো নির্ধারিত নতুন ভাড়া হচ্ছে: ডে পাসের জন্য সাড়ে ৩ ডলার, সাপ্তাহিক পাসের জন্য সাড়ে ১২ ডলার এবং মাসিক পাসের জন্য ৫০ ডলার।

এলএ মেট্রোর ডেপুটি এক্সিকিউটিভ ফিন্যান্স অফিসার ড্রিউ ফিলিপস বলেন, যাতায়াত মানুষের জরুরি একটা প্রয়োজন। এখন বর্তমানে সবকিছুর দাম বাড়ছে। গ্যাসের দাম বেড়েই চলেছে। এখনই সঞ্চয় করার উপযুক্ত সময়। বাস্তবতা হচ্ছে এমন সময়ে যেকোনো সঞ্চয়ই বেশ উপকারে আসে।

এছাড়া লো-ইনকাম ফেয়ার ইজ ইজি (লাইফ) নামের একটি রিজিওনাল ট্রান্সপোর্টেশন অ্যাসিস্টেন্স প্রোগ্রাম চালু করার ঘোষণা দিয়েছে মেট্রো। এই প্রোগ্রামের আওতায় যাদের বাস ভাড়া দিতে অসুবিধা হবে তাদের সাহায্য করা হবে।

ফিলিপস জানান, ‘আমাদের মেট্রো ডট নেটে (metro.net) যেসব অপারেটরের সুবিধা ভোগ করা যাবে, তাদের বিস্তারিত তালিকা দেওয়া আছে। আবেদন করতে কোন কাগজপত্র প্রয়োজন হবে এবং আয় কতোটুকু হতে হবে, সেই বিষয়ে বিস্তারিত দেওয়া আছে’।

যেসব বাসিন্দা লাইফ প্রোগ্রামের অন্তর্ভূক্ত হবেন, তাদের ভাড়া স্বয়ংক্রিয়ভাবে ৫০ শতাংশ কমে যাবে।

বাসের একজন যাত্রী সিন্থিয়া স্যান্ডোভাল জানান, ‘মহামারী আমাদের সবার জন্য ক্ষতির কারণ হয়ে উঠেছে। আমার কোনো গাড়ি নেই এবং এই সুবিধাগুলো পেলে আমার জন্য খুবই সুবিধা হবে। আমি খুবই খুশি’।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত