আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

AB 1333 বিলটি অপরাধীদের আত্মরক্ষাকে অবৈধ করে দেবে, দাবি শেরিফ প্রার্থী বিয়ানকোর

AB 1333 বিলটি অপরাধীদের আত্মরক্ষাকে অবৈধ করে দেবে, দাবি শেরিফ প্রার্থী বিয়ানকোর

ছবিঃ এলএবাংলাটাইমস

রিভারসাইড কাউন্টির শেরিফ ও গভর্নর প্রার্থী চ্যাড বিয়ানকো দাবি করেছেন, নতুন একটি বিল অপরাধীদের বিরুদ্ধে আত্মরক্ষাকে অবৈধ করে দেবে। সম্প্রতি ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলিতে AB 1333 বিলটি উত্থাপন করেছেন সান্তা মনিকার অ্যাসেম্বলি সদস্য রিক জবর।

ক্যালিফোর্নিয়া লেজিসলেটিভ ইনফরমেশন ওয়েবসাইট অনুসারে, এই বিলটি এমন কিছু পরিস্থিতি বাতিল করতে চায় যেখানে বাড়ি বা সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষা হিসেবে হত্যাকে ন্যায্য হিসেবে গণ্য করা হয়।

বিলটিতে আরও বলা হয়েছে, "যেসব ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে বেশি বলপ্রয়োগ করা হয়, সেসব ক্ষেত্রে হত্যা আর ন্যায্য হিসেবে বিবেচিত হবে না।"

এক বিবৃতিতে শেরিফ বিয়ানকো বলেন, "সাকারামেন্টোর ডেমোক্র্যাটরা গত ১৫ বছর ধরে আইন প্রয়োগকারী সংস্থার হাত বাঁধছে এবং অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে। এবার তারা সাধারণ নাগরিকদের আত্মরক্ষার অধিকারও কেড়ে নিতে চাচ্ছে।"

তিনি আরও বলেন, "এই বিল নাগরিকদের আত্মরক্ষার সুযোগ কেড়ে নেবে, অথচ তারা আগেও বারবার মুক্তিপ্রাপ্ত অপরাধীদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে বাধ্য হয়েছে।"বিলটির প্রসঙ্গে অ্যাসেম্বলি সদস্য রিক জবর তার X পোস্টে লিখেছেন "AB 1333-এর উদ্দেশ্য কখনোই কোনো অপরাধের শিকার হওয়া ব্যক্তির আত্মরক্ষার অধিকার হরণ করা নয়। বরং এর লক্ষ্য হলো কাইল রিটেনহাউসের মতো তথাকথিত ‘প্রহরীদের’ প্রতিরোধ করা, যারা সহিংসতা উসকে দিয়ে পরে আত্মরক্ষার দাবি করে।" তিনি আরও বলেন, "বিলটি সংশোধন করা হবে যাতে এটি সম্পূর্ণ স্পষ্ট হয়।"

উল্লেখ্য, কাইল রিটেনহাউস ২০০৩ সালে উইসকনসিনের কেনোশায় এক পুলিশবিরোধী বিক্ষোভের সময় তিনজনকে গুলি করে হত্যা করেন। পরে তিনি আত্মরক্ষার যুক্তি দেখিয়ে মামলা থেকে খালাস পান।

রিটেনহাউস এই বিলের বিরোধিতা করে বলেছেন, আমি এই বিলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে মুখিয়ে আছি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত