আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আমেরিকান এয়ারলাইন্সের বিমানে অগ্নিকাণ্ড, ডেনভার এয়ারপোর্টে আহত ১২

আমেরিকান এয়ারলাইন্সের বিমানে অগ্নিকাণ্ড, ডেনভার এয়ারপোর্টে আহত ১২

ছবিঃ এলএবাংলাটাইমস

আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান বৃহস্পতিবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আগুন ধরে যায়, যার ফলে যাত্রীদের দ্রুত বের করে আনতে স্লাইড মোতায়েন করা হয়। ঘটনায় ১২ জন সামান্য আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক্স (পূর্বের টুইটার) প্ল্যাটফর্মে এক পোস্টে জানিয়েছে, আহতদের অবস্থা গুরুতর নয়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, ফ্লাইট ১০০৬ বৃহস্পতিবার বিকেল ৫:১৫ টায় নিরাপদে অবতরণ করে। এটি কলোরাডো স্প্রিংস বিমানবন্দর থেকে ডালাস ফোর্ট ওর্থের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু মাঝপথে ইঞ্জিনে কম্পনের কারণে এটি ডেনভার এয়ারপোর্টে অবতরণ করতে বাধ্য হয়।

অবতরণের পর গেটের দিকে যেতে যেতেই বোয়িং ৭৩৭-৮০০ বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায় বলে জানায় FAA।

নিউজমাধ্যমগুলোতে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা বিমানের ডানার ওপরে দাঁড়িয়ে আছেন, আর চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। FAA আরও জানায়, যাত্রীরা স্লাইড ব্যবহার করে বিমানের ভেতর থেকে বের হন।

আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, গেটের দিকে যাওয়ার পর ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কারণে আগুন লাগে। তবে ঠিক কখন আগুন লেগেছে, তা স্পষ্ট করা হয়নি।

বিমানে ১৭২ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। তাদের সবাইকে নিরাপদে টার্মিনালে নিয়ে যাওয়া হয়।

আমেরিকান এয়ারলাইন্স তাদের বিবৃতিতে বলেছে, “আমাদের ক্রু সদস্য, ডেনভার বিমানবন্দর কর্তৃপক্ষ এবং দমকল কর্মীদের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য ধন্যবাদ। তাদের তৎপরতার কারণে বিমানে থাকা এবং মাটিতে থাকা সবাই নিরাপদ রয়েছেন।”

বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে।

FAA জানায়, তারা এই ঘটনার তদন্ত করবে।

সম্প্রতি বিমান দুর্ঘটনা ও প্রায় দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, যদিও বিমান ভ্রমণ এখনো নিরাপদ পরিবহনের অন্যতম মাধ্যম।

সাম্প্রতিক সময়ের অন্যান্য দুর্ঘটনার মধ্যে রয়েছে, টরন্টোতে অবতরণের সময় একটি বিমানের উল্টে যাওয়া এবং জাপান এয়ারলাইন্সের একটি বিমান সিয়াটল এয়ারপোর্টে পার্ক করা ডেল্টা বিমানে ধাক্কা দেওয়া।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত