আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ফুলারটনে বাবাকে ছুরি দিয়ে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের গুলিতে নিহত ১৯ বছর বয়সী যুবক

ফুলারটনে বাবাকে ছুরি দিয়ে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের গুলিতে নিহত ১৯ বছর বয়সী যুবক

ছবি: এলএবাংলাটাইমস

ফুলারটনে এক ১৯ বছর বয়সী যুবক পুলিশের গুলিতে নিহত হয়েছে। অভিযোগ রয়েছে যে তিনি তার বাবাকে ছুরি দিয়ে হুমকি দিয়েছিলেন।

ঘটনাটি ঘটে রাত ১২টার কিছুক্ষণ আগে, ৭০০ ব্লক ওয়েস্ট অরেঞ্জথর্প অ্যাভিনিউতে।

পুলিশ জানায়, নিহত যুবকের ভাই ৯১১ নম্বরে কল করে জানায় যে তার ভাই ছুরি দিয়ে বাবার দিকে আক্রমণ করেছিলেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির বাইরে ফুটপাতে ওই যুবককে দেখতে পায়। তারা জানান, পুলিশ বারবার নির্দেশ দিলেও তিনি তা মানতে অস্বীকৃতি জানান।

এক পর্যায়ে তিনি হঠাৎ নিজের শার্ট তুলেন এবং কোমর থেকে একটি বন্দুকের মতো কিছু বের করেন, বলে পুলিশের দাবি। এরপরই পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে স্মিথ অ্যান্ড ওয়েসনের মতো দেখতে একটি পেলেট গান পাওয়া গেছে।

এই ঘটনায় আর কেউ আহত হয়নি।

অফিসারদের কার্যক্রমের স্বাধীন তদন্ত চালাচ্ছে অরেঞ্জ কাউন্টি জেলা অ্যাটর্নির অফিস। পাশাপাশি, ফুলারটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ নিহত যুবকের সম্ভাব্য অপরাধমূলক কার্যকলাপ খতিয়ে দেখছে।

ক্যালিফোর্নিয়ার আইনের ভিত্তিতে পুলিশ ৪৫ দিনের মধ্যে এই ঘটনার ভিডিও, রেকর্ডিং এবং ছবি প্রকাশ করবে বলে জানিয়েছে।

এছাড়া, তদন্তকারীরা মনে করছেন আরও প্রত্যক্ষদর্শী থাকতে পারেন। কেউ কোনো তথ্য জানলে ফুলারটন পুলিশের ডিটেকটিভ এন. ভালদেসের (৭১৪-৭৩৮-৬৭৫৪) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া, অরেঞ্জ কাউন্টি ক্রাইম স্টপার্সের ১ (৮৫৫) টিপ-ওসিসিএস নম্বরে কল করে বা তাদের ওয়েবসাইটে গিয়ে গোপন তথ্য জমা দেওয়া যেতে পারে।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত