আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

লস এঞ্জেলেসে আইসিই অভিযানের প্রতিবাদে বিক্ষোভ তীব্র, রবিবার গ্রেফতার ২৭ জন

লস এঞ্জেলেসে আইসিই অভিযানের প্রতিবাদে বিক্ষোভ তীব্র, রবিবার গ্রেফতার ২৭ জন

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের ডাউনটাউনে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অভিযান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজপথ। রবিবার (৮ জুন, ২০২৫) এই আন্দোলনের ফলে ২৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাত ৮টার এক সংবাদ সম্মেলনে এলএপিডি প্রধান জিম ম্যাকডনেল এই তথ্য জানান।

ম্যাকডনেল জানান, লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (LAPD) ১০ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে মলোটভ ককটেল ছোড়ার অভিযোগ এবং আরেকজন পুলিশের স্কারমিশ লাইনে মোটরসাইকেল চালিয়ে আঘাত করার অভিযোগ রয়েছে।

এছাড়া ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল ১৭ জনকে গ্রেফতার করে, যারা ১০১ ফ্রিওয়েতে উঠে ট্রাফিক বন্ধ করে দিয়েছিল বলে জানান LAPD প্রধান।

ম্যাকডনেল আরও জানান, আগের দিন শনিবারও ২৯ জনকে “বিক্ষোভ থেকে ছত্রভঙ্গ না হওয়ার” অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

রবিবার সন্ধ্যায় বিক্ষোভের পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে উঠলে এই মন্তব্য করেন পুলিশ প্রধান। তিনি বলেন, বিক্ষোভে জড়িত কিছু ব্যক্তি "আনার্কিস্ট", যারা সচেতনভাবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এসেছে।

ম্যাকডনেল বলেন, “সবচেয়ে নিন্দনীয় বিষয় হলো—এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত অনেকেই বাইরের এলাকা থেকে এসে মানুষকে আঘাত করছে এবং শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা প্রকৃত শান্তিপূর্ণ আন্দোলনকারীদের প্রতিনিধিত্ব করে না।”

লস এঞ্জেলেসে চলমান অভিবাসন বিরোধী আন্দোলনে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের প্রতি বারবার ছত্রভঙ্গ হওয়ার নির্দেশনা দেওয়া হলেও অনেকেই তা অমান্য করে সহিংসতায় জড়িয়ে পড়ছে।

এলএবাংলাটাইমস/ওএম      

শেয়ার করুন

পাঠকের মতামত