আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, আশঙ্কাজনক অবস্থায় শিশু

লস এঞ্জেলেসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, আশঙ্কাজনক অবস্থায় শিশু

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের হাইড পার্ক এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি ছোট মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে ওয়েস্ট ৭৮তম স্ট্রিটের ৩৩০০ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের বাবা আলভারো কাস্তিয়ো জানান, নিহত দুজন হলেন তার ছেলে এবং ছেলের এক বন্ধু। গুরুতর আহত শিশুটি তার নাতনি।

পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার মাত্র এক ঘণ্টা আগে কাস্তিয়ো তার ছেলের সঙ্গে কথা বলেছিলেন। একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই যুবক ও শিশুটি বিমানবন্দরে যাওয়ার আগে একটি দোকান থেকে কিছু কেনাকাটা করেন। দোকান থেকে বের হওয়ার অল্প সময় পরই তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।

পুলিশ জানায়, নিহতরা একটি টয়োটা ক্যামরি গাড়িতে ছিলেন। তারা ক্রেনশ ব্লাভার্ড থেকে ওয়েস্ট ৭৮তম স্ট্রিটে বাঁ দিকে মোড় নেওয়ার সময় দ্রুতগতির একটি বিএমডব্লিউ এসে তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই টয়োটা গাড়ির চালক ও সামনের আসনের যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় বিএমডব্লিউর চালকও আহত হয়েছেন।

স্থানীয় একটি মিনিমার্কেটের মালিক কেন স্মিথ দাবি করেন, দুর্ঘটনার আগে বিএমডব্লিউটি একটি টেসলা গাড়ির সঙ্গে রাস্তায় প্রতিযোগিতামূলক গতিতে চলছিল। তার দোকানের সিসিটিভি ক্যামেরায় দুটি গাড়িকে দ্রুতগতিতে ছুটে যেতে দেখা গেছে।

তিনি বলেন, “হঠাৎ খুব দ্রুতগতিতে দুটি গাড়ি চলে যেতে দেখলাম। কয়েক সেকেন্ড পরই বিকট শব্দ শুনতে পাই। তখনই বুঝেছিলাম, বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে।”

দুর্ঘটনার পরের ভিডিওতে রাস্তার ওপর ভাঙাচোরা গাড়ির অংশ ছড়িয়ে থাকতে দেখা যায়। একটি পার্ক করা গাড়িও এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, সংঘর্ষের শব্দ এতটাই জোরালো ছিল যে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে এবং অনেক দূর থেকেও শব্দটি শোনা যায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পেছনে মাদক বা অ্যালকোহলের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিএমডব্লিউ চালক রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন কি না এবং তিনি অন্য একটি গাড়ির সঙ্গে রেস করছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (LAPD)।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত