আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের স্টুডিও সিটিতে পানির প্রধান সরবরাহ পাইপ (ওয়াটার মেইন) ফেটে কয়েকটি সড়ক প্লাবিত হয়েছে। এ ঘটনায় শনিবার বিকেল থেকে ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার দিকে কোল্ডওয়াটার ক্যানিয়ন অ্যাভিনিউয়ের ৪৩০০ ব্লকে, উডব্রিজ স্ট্রিটের কাছে ৮ ইঞ্চি ব্যাসের একটি ঢালাই লোহার পানির পাইপ ফেটে যায়। এতে মুহূর্তের মধ্যে আশপাশের সড়কে পানি ছড়িয়ে পড়ে।

ঘটনার পর লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট অব ওয়াটার অ্যান্ড পাওয়ার (এলএডিডব্লিউপি)–এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাইপ মেরামতের কাজ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, সড়কে পানি জমে যাওয়ার পরও কিছুক্ষণ গাড়ি চলাচল করছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়।

মেরামতকাজের সুবিধার্থে আশপাশের কয়েকটি বাসাবাড়িতে সাময়িকভাবে পানির সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে কী কারণে পাইপটি ফেটে গেছে, তা এখনো জানা যায়নি।

এলএডিডব্লিউপির কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ৬টার মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। এদিকে, ওই পথে যাতায়াতকারী চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত