আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলতি সপ্তাহজুড়ে তীব্র গরমের পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন জাতীয় আবহাওয়া অধিদপ্তর (ন্যাশনাল ওয়েদার সার্ভিস) জানিয়েছে, সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত প্রতিদিনই তাপমাত্রা বাড়বে। এ কারণে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত জারি থাকা হিট অ্যাডভাইজরির পর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত 'এক্সট্রিম হিট ওয়াচ' কার্যকর থাকবে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বুধবার তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। অনেক এলাকায় তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাবে এবং কিছু স্থানে তা ১১০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত উঠতে পারে।

এদিকে মৌসুমি আর্দ্রতা বা মনসুনজনিত আর্দ্র বাতাস প্রবেশ করায় গরমের অস্বস্তি আরও বাড়বে। একই সঙ্গে প্রতিদিন পাহাড়ি ও মরুভূমি অঞ্চলে বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শক্তিশালী উচ্চচাপ বলয়ের কারণে উপক্রান্তীয় অঞ্চলের আর্দ্রতা দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবেশ করছে। এর ফলে বিশেষ করে পাহাড়ি ও মরুভূমি এলাকায় বজ্রঝড় হওয়ার সম্ভাবনা বেশি।

সপ্তাহের মাঝামাঝি সময়ে উপকূলীয় এলাকাগুলোতেও তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি পৌঁছাতে পারে। রাতের বেলাতেও অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর পরামর্শ দিয়েছে, অতিরিক্ত গরম ও আর্দ্রতার কারণে যাদের বাইরে কাজ করতে হবে, তারা যেন দিনের শুরুতেই প্রয়োজনীয় কাজ শেষ করার চেষ্টা করেন। পাশাপাশি পর্যাপ্ত পানি পান এবং দীর্ঘ সময় রোদে অবস্থান না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে উচ্চচাপ বলয়ের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করবে। ফলে শুক্রবারের মধ্যে অধিকাংশ এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি নেমে আসতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত