আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

ছবিঃ এলএবাংলাটাইমস

আজুসা এলাকায় সোমবার সন্ধ্যায় একটি দাবানল ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন প্রায় ২৫ একর এলাকায় বিস্তৃত হয়।

দমকল কর্মকর্তারা জানান, ‘জেব্রা ফায়ার’ নামে পরিচিত এই দাবানলের খবর স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে হাইওয়ে ৩৯ ও মাউন্টেন লরেল ওয়ের কাছে পাওয়া যায়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করার সুবিধার্থে হাইওয়ে ৩৯-এর সিয়েরা মাদ্রে অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো বসতবাড়ি আগুনের ঝুঁকিতে নেই। দাবানলটি সান গ্যাব্রিয়েল ক্যানিয়নের প্রবেশমুখের কাছে একটি খাড়া পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়েছে এবং এটি আবাসিক এলাকা থেকে দূরের দিকে অগ্রসর হচ্ছে।

আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে রাতভর পানি ছিটানো হেলিকপ্টার দিয়ে অভিযান চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে কী কারণে এই দাবানলের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত