আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বুধবারই হবে চলতি সপ্তাহের সবচেয়ে গরম দিন। তবে সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কমতে শুরু করবে এবং কিছুটা স্বস্তি ফিরতে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার অনেক এলাকায় তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটেরও বেশি হতে পারে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত অঞ্চলের বেশিরভাগ এলাকায় এক্সট্রিম হিট ওয়ার্নিং জারি করা হয়েছে।

উপকূলীয় বেশিরভাগ এলাকা এই সতর্কতার আওতায় না থাকলেও সেখানে বৃহস্পতিবার রাত পর্যন্ত হিট অ্যাডভাইজরি বা তাপ সতর্কতা কার্যকর থাকবে।

এদিকে, বায়ুমণ্ডলে থাকা উপ-উষ্ণমণ্ডলীয় আর্দ্রতার কারণে পাহাড়ি ও মরুভূমি অঞ্চলে সপ্তাহজুড়েই বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার থেকে শীতল বাতাস প্রবেশ করতে শুরু করলে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। কিছু এলাকায় তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কমে যেতে পারে। এ কারণে এবিসি৭ শুক্রবারের জন্য ওয়েদার চেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

এ ছাড়া আগামী মঙ্গলবার আবারও বৃষ্টির সম্ভাবনা থাকায় সেদিনের জন্যও একটি আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার লস অ্যাঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে সর্বোচ্চ তাপমাত্রা ৯৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ৬৯ ডিগ্রি ফারেনহাইট থাকতে পারে। শুক্রবার থেকে সপ্তাহান্ত পর্যন্ত সেখানে তাপমাত্রা কমে ৮০ থেকে ৮৫ ডিগ্রির মধ্যে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

ভ্যালি অঞ্চল ও ইনল্যান্ড এম্পায়ারে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ১০৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ৬৭ ডিগ্রি ফারেনহাইট হতে পারে। এসব এলাকায় আরও কয়েক দিন তীব্র গরম থাকবে, এরপর শুক্রবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।

উপকূলীয় এলাকায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৮৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ৬৮ ডিগ্রি ফারেনহাইট থাকতে পারে। সপ্তাহান্তে সেখানে তাপমাত্রা কমে ৭০ ডিগ্রির মাঝামাঝি পর্যায়ে নেমে আসবে।

পাহাড়ি এলাকায় বুধবার ২০ শতাংশ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৮৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ৫৩ ডিগ্রি ফারেনহাইট থাকতে পারে। সপ্তাহজুড়েই বজ্রঝড়ের আশঙ্কা থাকবে।

অন্যদিকে, মরুভূমি অঞ্চলে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ১০৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ৭০ ডিগ্রি ফারেনহাইট থাকতে পারে। সেখানে ১০ শতাংশ বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। জনপ্রিয় শহর পাম স্প্রিংসে তাপমাত্রা ১১২ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত