আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো উপসাগরে আলকাট্রাজ দ্বীপের কাছে একটি পন্টুন নৌকা ডুবে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।

সান ফ্রান্সিসকো ফায়ার বিভাগের প্রধান ডিন ক্রিসপেন জানান, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৭ মিনিটে বিপদে পড়া একটি নৌকার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দলের সদস্যরা পানিতে গুরুতর অসুস্থ অবস্থায় একজনকে উদ্ধার করে সিপিআর দেন। পরে তাকে তীরে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

নিহত ব্যক্তির নাম ক্লিফোর্ড জোসেফ বোইসা (৭৯)। তিনি ক্যালিফোর্নিয়ার সাটার কাউন্টির বাসিন্দা ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, প্রায় ৫০ ফুট দীর্ঘ তিনতলা কেবিনযুক্ত ‘ভোলারে’ নামের নৌকাটিতে মোট ২০ জন প্রাপ্তবয়স্ক ছিলেন। তাদের বেশিরভাগই একই পরিবারের সদস্য। তারা একটি স্মরণসভায় অংশ নিতে নৌকায় অবস্থান করছিলেন।

দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

নৌকায় থাকা বাকি ১৩ জন নিরাপদে তীরে ফিরতে সক্ষম হয়েছেন এবং তারা কেউ আহত হননি।

প্রাথমিকভাবে নৌকায় আগুন লাগার খবর পাওয়া গেলেও ঘটনাস্থলে গিয়ে আগুনের কোনো প্রমাণ মেলেনি বলে জানান ফায়ার বিভাগের প্রধান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, উত্তাল পানির কারণে নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে এবং একপর্যায়ে সেটি উল্টে যায়।

সান ফ্রান্সিসকো ফায়ার বিভাগ ও যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড যৌথভাবে নিখোঁজ তিনজনকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

উদ্ধারকাজে অংশ নেওয়া শ্রমিক জাস্টিন মার্সেলিন জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা সম্পূর্ণ বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পান। তার ভাষায়, "যাদের উদ্ধার করেছি, তাদের প্রায় সবাই চরম ক্লান্ত ছিলেন অথবা আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছিলেন।"

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত