আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

ছবিঃ এলএবাংলাটাইমস

কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের পর অবশেষে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের জন্য স্বস্তির খবর এসেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত প্রচণ্ড গরম অব্যাহত থাকলেও শুক্রবার থেকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করবে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত অঞ্চলটির বেশিরভাগ এলাকায় এক্সট্রিম হিট ওয়ার্নিং (Extreme Heat Warning) এবং উপকূলীয় এলাকাগুলোতে হিট অ্যাডভাইজরি (Heat Advisory) কার্যকর থাকবে।

শুক্রবার থেকে শীতল বাতাস প্রবেশ করতে শুরু করবে। এর ফলে বিভিন্ন এলাকায় তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কমে যেতে পারে। তবে তাপমাত্রা কমলেও অনেক এলাকায় আবহাওয়া এখনো তুলনামূলক গরম থাকবে।

এদিকে বায়ুমণ্ডলে উপ-উষ্ণমণ্ডলীয় আর্দ্রতা বজায় থাকায় পাহাড়ি ও মরুভূমি অঞ্চলে সপ্তাহজুড়ে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

লস অ্যাঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৯২ ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন ৬৮ ডিগ্রি থাকতে পারে। শুক্রবার থেকে তাপমাত্রা কমে ৮০ ডিগ্রির নিচের বা মাঝামাঝি পর্যায়ে নেমে আসবে এবং সপ্তাহান্তজুড়ে একই ধারা থাকবে।

ভ্যালি ও ইনল্যান্ড এম্পায়ার এলাকায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ১০২ ডিগ্রি এবং সর্বনিম্ন ৬৪ ডিগ্রি ফারেনহাইট হতে পারে। শুক্রবার থেকে এসব এলাকায় তাপমাত্রা অন্তত ১০ ডিগ্রি কমে যাবে এবং সপ্তাহান্ত পর্যন্ত তা স্থিতিশীল থাকবে।

সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৮০ ডিগ্রি এবং সর্বনিম্ন ৬৭ ডিগ্রি ফারেনহাইট থাকবে। সপ্তাহান্তে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে ৭০ ডিগ্রির মাঝামাঝি থেকে শেষের দিকে অবস্থান করবে।

পাহাড়ি এলাকায় বৃহস্পতিবার ২০ শতাংশ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৮৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ৫২ ডিগ্রি ফারেনহাইট থাকতে পারে। সপ্তাহজুড়েই বজ্রঝড়ের সম্ভাবনা অব্যাহত থাকবে।

অন্যদিকে মরুভূমি এলাকায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ১০৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ৬৮ ডিগ্রি ফারেনহাইট হতে পারে। সেখানে ১০ শতাংশ বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। পাম স্প্রিংসে তাপমাত্রা ১১০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। সপ্তাহের বাকি সময়ও বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত