আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সামরিক বাজেট ৩ গুণ বৃদ্ধির পরিকল্পনা ইরানের

সামরিক বাজেট ৩ গুণ বৃদ্ধির পরিকল্পনা ইরানের

ছবিঃ এলএবাংলাটাইমস

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মুখে নিজেদের সামরিক বাজেট তিন গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইরান সরকার। আজ মঙ্গলবার রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য জানান। তিনি বলেন, দেশের সামরিক বাজেটে উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে। তা ২০০ শতাংশের বেশি হতে পারে। তবে এ বাজেটের পরিমাণ কত হতে পারে, তার কোনো ধারণা সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

গবেষণাপ্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মতে, ২০২৩ সালে ইরান সামরিক খাতে ১ হাজার ৩০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে। তর্কবিতর্ক শেষে নতুন সামরিক বাজেট আগামী মার্চ মাসে চূড়ান্ত করবেন দেশটির আইনপ্রণেতারা।

মোহাজেরানি বলেন, দেশের প্রতিরক্ষা চাহিদা মেটাতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে এখন বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

ইরানে ইসরায়েলের হামলার কয়েক দিন পর দেশটির পক্ষ থেকে প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা এল। এর আগে ১ অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। ইসরায়েলি হামলায় ইরানের চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় একজন বেসামরিক ব্যক্তি নিহতের খবরও সামনে এনেছে দেশটির গণমাধ্যম।

ইরানে হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, তাঁদের শত্রুদের ওপর নিখুঁত আঘাত করে ক্ষমতার ভারসাম্য আনা হয়েছে। শত্রুকে দুর্বল করে দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ও প্রতিরক্ষাব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, হামলা ক্ষয়ক্ষতি সামান্য। এ হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত