আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

হার দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে শ্রীলঙ্কা

হার দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে শ্রীলঙ্কা

হার দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে হেরেছে লঙ্কানরা। প্রথমে ব্যাট করে ৭৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। যা তাদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এমন লজ্জার হারের পর অব্যবস্থাপনা নিয়ে আয়োজকদের ওপর ক্ষোভ ঝেড়েছেন লঙ্কান স্পিনার মাহিশ থিকশানা।


বিশ্বকাপের গ্রুপ পর্বের চার ম্যাচ আলাদা চারটি ভেন্যুতে খেলবে শ্রীলঙ্কা। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন থিকশানা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই লঙ্কান স্পিনার বলেন, ‘আমাদের জন্য এটা অন্যায্য হয়ে গেছে। প্রতিটি ম্যাচের পরই আমাদের দৌড়াতে হবে। কারণ, চারটি ভিন্ন ভেন্যুতে খেলা পড়েছে আমাদের। এটা অন্যায়। মায়ামি থেকে ফ্লাইট ধরতে বিমানবন্দরে আট ঘণ্টার মতো অপেক্ষা করতে হলো। এটা অন্যায্য, তবে খেলায় এর প্রভাব পড়েনি।’


শ্রীলঙ্কা টিম নিউইয়র্কে যে হোটেলে ছিল, সেখান থেকে ম্যাচের ভেন্যু প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের পথ। হোটেলের এমন ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি নাম বলবো না। তবে এমন দল আছে যারা এরকম জায়গায় থাকার সুযোগ পেয়েছে, কিন্তু মাঠ থেকে হোটেলের দূরত্ব মোটে ১৪ মিনিটের। আর আমাদেরটা প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট।’ 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত