আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তাসকিন

আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তাসকিন

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। স্কোরবোর্ডে ঢাকা ১৭৪ রান যোগ করলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তাসকিন। তার আগুন ঝড়া বোলিংয়ে তোলপাড় হয়েছে রেকর্ড বই।


বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ আসরের ইতিহাসে সেরা স্পেল এখন তাসকিনের। পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেট নেওয়ার কীর্তিকে। সেইসঙ্গে টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারীও এখন তাসকিন।  


বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে ঢাকা। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় তারা। তানজিদ হাসান তামিম ১০ বলে ৯ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লিটন দাস। দুজনকেই আউট করেন পেসার তাসকিন আহমেদ। 

এরপর শুরুর এই ধাক্কা সামাল দেন শাহদাত দিপু ও বিদেশি রিক্রুট স্টিফেন এসকিনাজি। ৭৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এসকিনাজি ৪৬ রান করে আউট হলেও ফিফটি তুলে নেন দিপু। 

তবে দলীয় ১২৯ রানে ৪১ বলে ৫০ রান করে আউট হন দিপু। তাকে আউট করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তাসকিন। এরপর অধিনায়ক থিসারা পেরেরা ও শুভম রানজানে আগ্রাসী ব্যাটিং করেন। 

অন্যদিকে ঢাকার আরও ৪ উইকেট তুলে নিয়ে ঢাকার ব্যাটিং লাইনে ধস নামান তাসকিন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে ঢাকা। পেরেরা ৯ বলে ২১ ও রানজানে ১৩ বলে ২৪ রান করেন।  

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত