আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সিলেটে গোসাপ সাহিত্য পুরস্কার পেলেন নিউইয়র্ক প্রবাসী লেখক রশীদ আহমদ

সিলেটে গোসাপ সাহিত্য পুরস্কার পেলেন নিউইয়র্ক প্রবাসী লেখক রশীদ আহমদ

সিলেটের গোয়াইনঘাট সাহিত্য পরিষদের সংবর্ধনা ও সাহিত্য পুরস্কার ২০২১ পেয়েছেন নিউইয়র্ক প্রবাসী লেখক ও গবেষক, ইয়র্ক বাংলা সম্পাদক মাওলানা রশীদ আহমদ।গত ২৯মে শনিবার সিলেটের সালুটিকর বাজারে নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে লেখক-সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিক ও নানা শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক গবেষক আবদুল হামিদ মানিক।


গোয়াইনঘাট সাহিত্য পরিষদের সভাপতি সম্রাট তারেকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক লোকমান হাফিজ ও সাহিত্য সম্পাদক আখলাক হুসাইন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দৈনিক জালালাবাদের সহকারী সম্পাদক কবি নিজাম উদ্দিন সালেহ।

প্রধান অতিথির বক্তব্যে গবেষক আবদুল হামিদ মানিক বলেন, প্রবাসে গিয়ে বাস্তবতার চাপে অনেক সৃজনশীল মানুষ ডলার-পাউন্ডের নীচে হারিয়ে যান। কিন্তু অদম্য স্পৃহা এবং অফুরন্ত দেশপ্রেমের কারণে কিছু মানুষ কখনোই শেকড়ের সঙ্গে বন্ধন ছিন্ন করেন না। তারা অবিরাম বাংলার মুখের দিকে তাকিয়ে সৃজনশীল কর্মতৎপরতা চালিয়ে যান। মাওলানা রশীদ আহমদ তেমনই একজন উদ্যমী লেখক। যিনি প্রবাসে গিয়ে নিজের শেকড়কে ভুলে যাননি। সাহিত্য-সাংবাদিকতা ও সমাজসেবায় নিজেকে সবসময় নিবেদিত রেখেছেন। এমন প্রবাসীরাই বাংলাদেশের মুখ উজ্জল করেন।


তিনি বলেন, আজ যে সাহিত্য পুরস্কার ও সম্মাননা প্রদান করা হচ্ছে, একজন কর্মতৎপর লেখক ও সাহিত্যিক হিসেবে এই সম্মাননা পাওয়া রশীদ আহমদের প্রাপ্য ছিলো। এই এলাকার সাহিত্য প্রেমী যুব ও ছাত্রসমাজের কাছে তাই আজকের দিনটি একটি আলোকবর্তিকা ও প্রেরণা হিসেবে কাজ করবে।
তিনি আরো বলেন, যে জায়গায় গুণীর কদর নেই, সে জায়গায় গুণীর জন্ম হয় না। গোয়াইনঘাট সাহিত্য পরিষদ একজন গুণীকে সম্মাননা জানিয়ে অনাগত ইতিহাসকে জানিয়ে রাখছে, এখানে আরো হাজারো গুণীর আগমন ঘটছে।

প্রধান আলোচকের বক্তব্যে কবি নিজাম উদ্দিন সালেহ বলেন, মাওলানা রশীদ আমার প্রিয়ভাজন ছাত্রদের অন্যতম। তার মতো বিনয়ী, উদার ও কর্মঠ ছাত্র আমি জীবনে কমই দেখেছি। তিনি আকাশের মতো উদার মন নিয়ে নিজের এলাকায় সমাজসেবামূলক কাজে নিজেকে উজাড় করে দিয়েছেন। নিজের জন্য কিছু করার চিন্তা না করে চিত্ত ও বিত্ত দুস্থ মানুষের জন্য ব্যয় করে যাচ্ছেন। এমন একজন মানুষকে সম্মাননা জানানোর অনুষ্ঠানে এসে শিক্ষক হিসেবে আমি সম্মানিত বোধ করছি।


সাংবাদিক মুহাম্মাদ মামুনুর রশীদের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছড়াকার নজমুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন,বাংলাদেশ এর লেখক ও গবেষক মাওলানা ফয়সল জালালী, মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন, সিলেট এর সভাপতি,বিশিষ্ট আইনজীবি এডভোকেট হাসান আহমদ,বিশিষ্ট আলেমেদ্বীন মুফতী মফিজুর রহমান, কবি মামুন সুলতান, ৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, একে নিউজ মিডিয়া সম্পাদক আনোয়ার হোসাইন, লেখক ও সাংবাদিক ফায়যুর রাহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, লেখক ও গবেষক মাওলানা
 শামসীর হারুনুর রশীদ ও লিডিং ইউনিভার্সিটির প্রভাষক মুহাম্মদ জিয়াউর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল কোর্ট কমিশনার এনামুল হক, সাংবাদিক আতিকুর রহমান নগরী, সাংবাদিক এম.এ রহিম, জালাল সিদ্দিকী, কবি আকরামুল ইসলাম, কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের সাংগঠনিক সম্পাদক কবির মাহমুদ, গোয়াইনঘাট সাহিত্য পরিষদের সহ-সভাপতি বদরুল ইসলাম, সহ সভাপতি শামিম আহমদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন ইমরান, সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, গোয়াইনঘাট সাহিত্য পরিষদ কোষাধ্যক্ষ মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, পাঠাগার ও প্রচার সম্পাদক হুমায়ুন রশীদ।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি মেম্বার মদরিস শিকদার, ইমরান হোসাইন সেলিম, জামিল আহমদ, আনোয়ারুল হক, মো. মামুনুর রশীদ, ফখর উদ্দিন, আবু সুফিয়ান, রঞ্জন বিশ্বাস, মাহবুবুর রহমান  তিবিয়ান, আসাদুল হক,আবুল কালাম, সিদ্দিকুর রহমান তানভীর, সাজু প্রমুখ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত