আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সিলেটে নতুন করে বৃদ্ধি পাচ্ছে ম্যালেরিয়ার সংক্রমণ

সিলেটে নতুন করে বৃদ্ধি পাচ্ছে ম্যালেরিয়ার সংক্রমণ


সিলেটে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে। গত ২৫ দিনেই নতুন করে ৮৯ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭২ জনে।


শনিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন হবিগঞ্জ জেলায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ৪৮ জন, সুনামগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ২৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন রোগী। তবে দুঃখজনকভাবে চলতি বছরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর মারা গেছেন একজন ডেঙ্গু রোগী।


বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮ জন রোগী। এর মধ্যে- সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১ জন, পার্ক ভিউ মেডিকেল হাসপাতালে ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন।


অন্যদিকে, করোনাভাইরাস পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।  শনিবার  (২৫ অক্টোবর) পর্যন্ত সিলেট বিভাগে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। চলতি বছরে মোট ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৩ জুলাই নতুন একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।


বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন ও সচেতনতার অভাব ডেঙ্গু বিস্তারের মূল কারণ। তারা ঘরের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও জমে থাকা পানিতে মশার প্রজনন রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত