আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে ট্রাক রেখে অবরোধ করেন ট্রাকচালকেরা

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে ট্রাক রেখে অবরোধ করেন ট্রাকচালকেরা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকচালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টুকেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে ট্রাক রেখে অবরোধ করেন ট্রাকচালকেরা। এতে দুর্ভোগে পড়েন সড়কে চলাচলকারী পর্যটক ও সাধারণ যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নিতে ট্রাকচালক ও শ্রমিকদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। পরে থানায় অভিযোগ দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জের টুকেরবাজার হয়ে সিলেটের দিকে যাচ্ছিল একটি ট্রাক। তখন একটি ব্যাটারিচালিত অটোরিকশা টুকেরাবাজার এলাকার সড়কের ওপর রাখা ছিল। ট্রাকচালক অটোরিকশাটি সড়কে রাখতে নিষেধ করলে চালকদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে দুই পক্ষের চালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে এক ট্রাকচালক ও এক অটোরিকশাচালক আহত হন।

এ ঘটনায় ট্রাকচালকেরা ক্ষুব্ধ হয়ে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকায় ট্রাক রেখে সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। সিলেট থেকে ছেড়ে আসা ভোলাগঞ্জগামী যাত্রীবাহী বাস, পর্যটকবাহী মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা এবং ভোলাগঞ্জের দিক থেকে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার টুকেরবাজার এলাকায় আটকে যায়। ট্রাকচালক ও শ্রমিকেরা এ ঘটনায় মামলা না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, যানজটে আটকে পড়া লোকজনের বেশির ভাগই কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথর ঘুরতে গিয়েছিলেন। পথে যানজটে আটকে পড়ে তাঁরা ভোগান্তির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। অবরোধ তুলে নিতে পুলিশ ট্রাকচালক ও শ্রমিকদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেন।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরিফ প্রথম আলোকে বলেন, ট্রাকচালককে মারধরের অভিযোগে থানায় ১০ জনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অভিযোগ দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ট্রাকচালক ও শ্রমিকেরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

সূত্রঃ প্রথম আলো

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত